চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে ১ বছর কারাদণ্ড

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় এলাকাবাসীর তৎপরতায় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হলে ভ্রাম্যমাণ আদালত এক বছর কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করেন।

    মঙ্গলবার রাতে উপজেলার ৩ নম্বর হোসনগাঁও ইউনিয়নের কলিগাঁও ক্লাব মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি ইসমাইল হোসেন (৪৭), তিনি একই এলাকার আব্দুস সোবহানের ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাইল হোসেন দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে এলাকায় অভিযোগ ছিল। মঙ্গলবার রাতে তার চলাফেরা সন্দেহজনক মনে হলে এলাকাবাসীর কয়েকজন তাকে আটক করে তল্লাশি চালান। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    পরে খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয় এবং উদ্ধার করা ইয়াবা জব্দ করে।

    পরবর্তীতে আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে এক বছর কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করেন।

    এ ঘটনায় এলাকাবাসী জানান, সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি জনগণের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। ভবিষ্যতেও মাদকবিরোধী এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now
    হাসিনুজ্জামান মিন্টু

    হাসিনুজ্জামান মিন্টু

    রানীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

    রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে ১ বছর কারাদণ্ড

    প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

    featured Image

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় এলাকাবাসীর তৎপরতায় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হলে ভ্রাম্যমাণ আদালত এক বছর কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করেন।

    মঙ্গলবার রাতে উপজেলার ৩ নম্বর হোসনগাঁও ইউনিয়নের কলিগাঁও ক্লাব মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি ইসমাইল হোসেন (৪৭), তিনি একই এলাকার আব্দুস সোবহানের ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাইল হোসেন দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে এলাকায় অভিযোগ ছিল। মঙ্গলবার রাতে তার চলাফেরা সন্দেহজনক মনে হলে এলাকাবাসীর কয়েকজন তাকে আটক করে তল্লাশি চালান। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    পরে খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয় এবং উদ্ধার করা ইয়াবা জব্দ করে।

    পরবর্তীতে আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে এক বছর কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করেন।

    এ ঘটনায় এলাকাবাসী জানান, সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি জনগণের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। ভবিষ্যতেও মাদকবিরোধী এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।