চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ রাত্রি, প্রিয় পাঠক!

৩ টাকার টিকিট ১০ টাকা আদায়, কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতির অভিযোগ

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    ৩ টাকার টিকিট ১০ টাকা, কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগে চলছে টিকিট বাণিজ্য

    ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগের টিকিটকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম অনুযায়ী বহির্বিভাগের টিকিটের মূল্য ৩ টাকা নির্ধারিত থাকলেও রোগীদের কাছ থেকে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

    বুধবার (১১ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে গিয়ে দেখা যায়, টিকিট সংগ্রহের জন্য প্রায় শতাধিক রোগী দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। লাইনে দাঁড়ানো কয়েকজন রোগীর সঙ্গে কথা বললে তারা জানান, প্রতিটি টিকিটের জন্য ১০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে।

    মোসাম্মৎ তানজিনা আক্তার সহ কামাল নামে একাধিক  রোগী বলেন, সরকারি টিকিটের দাম ৩ টাকা হলেও আমাদের কাছ থেকে ১০ টাকা নেওয়া হচ্ছে। প্রতিবাদ করলে উল্টো খারাপ ব্যবহার করা হয়।

    আরেক রোগী অভিযোগ করে বলেন, টিকিট কাউন্টারে বেশি টাকা নেওয়ার বিষয়ে প্রশ্ন করলে সেখানে থাকা কিছু স্টাফ ও দালাল উচ্চস্বরে কথা বলেন। অনেক সময় রোগীদের অপমানজনক পরিস্থিতির মুখেও পড়তে হয়।

    টিকিট কাউন্টারে অতিরিক্ত টাকা আদায় করতে  দেখা যায়, টিকিট কাউন্টারে দায়িত্বে থাকা হাসপাতালের এক সহকারী কর্মচারী প্রতি টিকিটে ১০ টাকা করে নিচ্ছেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ৫ টাকা খুচরা দেওয়া সম্ভব হয় না, তাই অতিরিক্ত টাকা রাখা হচ্ছে।

    তবে রোগীদের দাবি, অনেক সময় ১০ টাকারও বেশি নেওয়া হয়।

     হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে এই স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০০ থেকে ৬০০ রোগী বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন। সে হিসাবে প্রতি রোগীর কাছ থেকে অতিরিক্ত ৭ টাকা করে আদায় করলে মাসে প্রায় এক লক্ষ্য ২৬ হাজার যা প্রতি বছরে ১৫,লক্ষ্য ১২ হাজার  টাকারও বেশি অর্থ সংগ্রহ হয়।

    স্থানীয়দের অভিযোগ, এই উদ্বৃত্ত টাকার একটি অংশ হাসপাতালের কয়েকজন কর্মকর্তা ও সংশ্লিষ্টদের মধ্যে ভাগ হয়ে যায়।

    অতিরিক্ত টাকার ভাগ কোথায় যাচ্ছে 

    এ বিষয়ে জান্তেচাইলে  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান বলেন, সরকারি নিয়ম অনুযায়ী বহির্বিভাগের টিকিটের মূল্য ৩ টাকা। খুচরা টাকা না থাকায়  অনেক সময় কাউন্টারে অতিরিক্ত টাকা আদায় করা হয়ে থাকে, তিনি আরও বলেন তার পর কেও অতিরিক্ত অর্থ আদায় করেন  তাহলে বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

    ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন বলেন, অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি আমার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখে অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

    এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সরকারি হাসপাতালের সেবায় স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now

    বিষয় : স্বাস্থ্য কমপ্লেক্স

    মোঃ শরীফুল ইসলাম

    মোঃ শরীফুল ইসলাম

    ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

    ৩ টাকার টিকিট ১০ টাকা আদায়, কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতির অভিযোগ

    প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

    featured Image

    ৩ টাকার টিকিট ১০ টাকা, কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগে চলছে টিকিট বাণিজ্য

    ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগের টিকিটকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম অনুযায়ী বহির্বিভাগের টিকিটের মূল্য ৩ টাকা নির্ধারিত থাকলেও রোগীদের কাছ থেকে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

    বুধবার (১১ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে গিয়ে দেখা যায়, টিকিট সংগ্রহের জন্য প্রায় শতাধিক রোগী দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। লাইনে দাঁড়ানো কয়েকজন রোগীর সঙ্গে কথা বললে তারা জানান, প্রতিটি টিকিটের জন্য ১০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে।

    মোসাম্মৎ তানজিনা আক্তার সহ কামাল নামে একাধিক  রোগী বলেন, সরকারি টিকিটের দাম ৩ টাকা হলেও আমাদের কাছ থেকে ১০ টাকা নেওয়া হচ্ছে। প্রতিবাদ করলে উল্টো খারাপ ব্যবহার করা হয়।

    আরেক রোগী অভিযোগ করে বলেন, টিকিট কাউন্টারে বেশি টাকা নেওয়ার বিষয়ে প্রশ্ন করলে সেখানে থাকা কিছু স্টাফ ও দালাল উচ্চস্বরে কথা বলেন। অনেক সময় রোগীদের অপমানজনক পরিস্থিতির মুখেও পড়তে হয়।

    টিকিট কাউন্টারে অতিরিক্ত টাকা আদায় করতে  দেখা যায়, টিকিট কাউন্টারে দায়িত্বে থাকা হাসপাতালের এক সহকারী কর্মচারী প্রতি টিকিটে ১০ টাকা করে নিচ্ছেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ৫ টাকা খুচরা দেওয়া সম্ভব হয় না, তাই অতিরিক্ত টাকা রাখা হচ্ছে।

    তবে রোগীদের দাবি, অনেক সময় ১০ টাকারও বেশি নেওয়া হয়।

     হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে এই স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০০ থেকে ৬০০ রোগী বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন। সে হিসাবে প্রতি রোগীর কাছ থেকে অতিরিক্ত ৭ টাকা করে আদায় করলে মাসে প্রায় এক লক্ষ্য ২৬ হাজার যা প্রতি বছরে ১৫,লক্ষ্য ১২ হাজার  টাকারও বেশি অর্থ সংগ্রহ হয়।

    স্থানীয়দের অভিযোগ, এই উদ্বৃত্ত টাকার একটি অংশ হাসপাতালের কয়েকজন কর্মকর্তা ও সংশ্লিষ্টদের মধ্যে ভাগ হয়ে যায়।

    অতিরিক্ত টাকার ভাগ কোথায় যাচ্ছে 

    এ বিষয়ে জান্তেচাইলে  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান বলেন, সরকারি নিয়ম অনুযায়ী বহির্বিভাগের টিকিটের মূল্য ৩ টাকা। খুচরা টাকা না থাকায়  অনেক সময় কাউন্টারে অতিরিক্ত টাকা আদায় করা হয়ে থাকে, তিনি আরও বলেন তার পর কেও অতিরিক্ত অর্থ আদায় করেন  তাহলে বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

    ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন বলেন, অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি আমার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখে অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

    এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সরকারি হাসপাতালের সেবায় স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।