জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নেত্রকোনা জেলার শিক্ষার্থীদের সংগঠন নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণ পরিষদ এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আইন বিভাগের ১৬তম আবর্তনের শিক্ষার্থী উমর ফারুক এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৬তম আবর্তনের শিক্ষার্থী রিংকু সরকার।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে তামান্না ইভা, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে তানজিল আহম্মেদ ফকির, সাংগঠনিক সম্পাদক হিসেবে মাহবুব আলম খান এবং দপ্তর সম্পাদক হিসেবে মাহমুদুল হাসান রাফি দায়িত্ব পেয়েছেন। এছাড়াও পূর্ণাঙ্গ কমিটিতে আরও অনেক শিক্ষার্থীকে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
নবনির্বাচিত সভাপতি উমর ফারুক বলেন, নেত্রকোনা জেলার শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ রাখা এবং তাদের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নেত্রকোনার শিক্ষার্থীদের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই।
সাধারণ সম্পাদক রিংকু সরকার বলেন, নেত্রকোনা থেকে আসা শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে তাদের পাশে থাকার জন্য আমরা কাজ করব।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই সংগঠনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে নেত্রকোনা জেলার শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় হবে।
আপনার মতামত লিখুন