টাঙ্গাইলের কালিহাতীতে সামাজিক ও পরিবেশ সচেতনতামূলক সংগঠন সবুজায়ণ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা ও কালিহাতী প্রেসক্লাবের একাধিকবার সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক শাহ আলম। তিনি সংগঠনের পরিবেশবান্ধব কার্যক্রমের প্রশংসা করেন এবং সমাজকল্যাণমূলক কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সবুজায়ণ সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি মো. বুলবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. উজ্জ্বল মিয়া, কোষাধ্যক্ষ মো. হুরমুজ, সাংগঠনিক সম্পাদক মো. রাজিব, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সুমন মিয়া ও মো. ইয়াকুব আলী, দপ্তর ও প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-দপ্তর ও প্রচার সম্পাদক নজরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এছাড়াও উপস্থিত ছিলেন, সাধারণ সদস্য গৌর চন্দ্র সূত্রধর, আব্দুল মালেক, আল-আমিন, মো. তাওহীদ, মো. শরীফ হোসেন, আব্দুল্লাহ খান, বেলায়েত হোসেন আসিব, আসাদুল ইসলাম, ইব্রাহিম খালিদ, ফারুক হোসেন, আনন্দ পাল, আবুল হাসেম, মো. আল-আমিন, মো. হারুনসহ অনেকে।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সভাপতি মো. বুলবুল হোসেন বলেন, সবুজ গাছ সবুজ প্রাণ, গর্বিত মোদের দেশ। সবুজ গাছ বাঁচিয়ে রেখেছে এই বিশ্ব পরিবেশ। তিনি বলেন, পরিবেশ ও মানুষের জীবন একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত। বৃক্ষ আমাদের অক্সিজেন সরবরাহ করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে। কিন্তু নির্বিচারে বৃক্ষনিধন, বন উজাড় ও প্রাকৃতিক সম্পদ ধ্বংসের কারণে বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয় দেখা দিচ্ছে। তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণ, জলাশয় সংরক্ষণ এবং সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিতে হবে।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
আপনার মতামত লিখুন