চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

র‍্যাবের জালে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাসিমা

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    কিশোরগঞ্জে মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক নারী আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। সোমবার (১৬ মার্চ) দুপুরে সদর উপজেলার পূর্বকাতিয়ার চর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

    ​গ্রেফতারকৃত আসামির নাম মোছা. নাসিমা আক্তার (৪৮)। তিনি কিশোরগঞ্জ সদর থানার আঃ মান্নানের স্ত্রী।

    ​র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার বেলা ১৩:২০ ঘটিকায় সদর থানাধীন পূর্বকাতিয়ার চর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি নাসিমাকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।

    ​নাসিমা আক্তার কিশোরগঞ্জ সদর থানার একটি মাদক মামলার (মামলা নং-০৫(১)১৯, জিআর-৫৩(২)১৯ ইং) আসামি। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) সারণী ১০(ক) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ০১ (এক) বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

    ​র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর থানার ওয়ারেন্ট তামিলকারী অফিসারের নিকট হস্তান্তর করা হয়েছে।

    ​র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি এবং অপরাধী দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now
    নিজাম উদ্দীন

    নিজাম উদ্দীন

    কিশোরগঞ্জ প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    বুধবার, ১৮ মার্চ ২০২৬

    র‍্যাবের জালে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাসিমা

    প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

    featured Image

    কিশোরগঞ্জে মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক নারী আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। সোমবার (১৬ মার্চ) দুপুরে সদর উপজেলার পূর্বকাতিয়ার চর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

    ​গ্রেফতারকৃত আসামির নাম মোছা. নাসিমা আক্তার (৪৮)। তিনি কিশোরগঞ্জ সদর থানার আঃ মান্নানের স্ত্রী।

    ​র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার বেলা ১৩:২০ ঘটিকায় সদর থানাধীন পূর্বকাতিয়ার চর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি নাসিমাকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।

    ​নাসিমা আক্তার কিশোরগঞ্জ সদর থানার একটি মাদক মামলার (মামলা নং-০৫(১)১৯, জিআর-৫৩(২)১৯ ইং) আসামি। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) সারণী ১০(ক) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ০১ (এক) বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

    ​র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর থানার ওয়ারেন্ট তামিলকারী অফিসারের নিকট হস্তান্তর করা হয়েছে।

    ​র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি এবং অপরাধী দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।