চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

কলাপাড়ায় উন্নত বীজ ও আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ১০ নং বালিয়াতলী ইউনিয়নের চর বালিয়াতলী গ্রামে উন্নত জাতের বীজ ও আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে কৃষকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যতিক্রমধর্মী এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে চর বালিয়াতলী গ্রামে এ্যাডভান্স সীড কোম্পানির উদ্যোগে আয়োজিত এ মাঠ দিবসে স্থানীয় কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি ও উচ্চ ফলনশীল বীজ ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী মো. আসলাম হাওলাদার এবং সঞ্চালনায় ছিলেন এ্যাডভান্স সীড কোম্পানির পটুয়াখালী এরিয়া সেলস ম্যানেজার মো. মাসুদ বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নং বালিয়াতলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী সাইদুর রহমান বাবুল।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী রেজাউল হাওলাদার, কাজী মাওলানা আঃ বাতেন তালুকদার, উপজেলা ডিলার এ্যাডভান্স সীড কোম্পানি ও মোজাম্মেল তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বরগুনা এরিয়া সেলস ম্যানেজার মো. আব্দুল জলিল।

    মাঠ দিবসে কোম্পানির প্রতিনিধিরা বিভিন্ন সবজি ও ফলের উচ্চ ফলনশীল বীজ সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। বিশেষ করে তরমুজসহ অন্যান্য ফসলের উন্নত জাত, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অধিক ফলন নিশ্চিত করার আধুনিক কৌশল তুলে ধরা হয়।

    চর বালিয়াতলী গ্রামের কৃষক মো. মঞ্জু মিয়া বলেন, “আমি ২৫০ শতাংশ জমিতে এ বছর প্রথমবার এ্যাডভান্স সীড কোম্পানির ‘গ্রেট প্লাস’ বীজ রোপণ করে ভালো ফলন পেয়েছি। ভবিষ্যতেও এ বীজ ব্যবহার করবো এবং অন্য কৃষকদেরও উৎসাহিত করবো।”

    অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃষকরা জানান, এ ধরনের আয়োজন তাদের জন্য অত্যন্ত উপকারী। নতুন জাতের বীজ ও আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে সরাসরি জানতে পেরে তারা উপকৃত হয়েছেন। মাঠে প্রদর্শিত ফসল দেখে অনেক কৃষক আগ্রহ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এসব প্রযুক্তি ব্যবহারের ইচ্ছা ব্যক্ত করেন।

    এ্যাডভান্স সীড কোম্পানির প্রতিনিধিরা জানান, দেশের কৃষিকে আরও সমৃদ্ধ করতে মানসম্মত বীজ ও আধুনিক প্রযুক্তি ছড়িয়ে দিতে তারা কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও এ ধরনের মাঠ দিবস আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now
    নিজস্ব প্রতিবেদক

    নিজস্ব প্রতিবেদক

    প্রতিবেদক, চ্যানেল এ

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    শুক্রবার, ২০ মার্চ ২০২৬

    কলাপাড়ায় উন্নত বীজ ও আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

    প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬

    featured Image

    পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ১০ নং বালিয়াতলী ইউনিয়নের চর বালিয়াতলী গ্রামে উন্নত জাতের বীজ ও আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে কৃষকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যতিক্রমধর্মী এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে চর বালিয়াতলী গ্রামে এ্যাডভান্স সীড কোম্পানির উদ্যোগে আয়োজিত এ মাঠ দিবসে স্থানীয় কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি ও উচ্চ ফলনশীল বীজ ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী মো. আসলাম হাওলাদার এবং সঞ্চালনায় ছিলেন এ্যাডভান্স সীড কোম্পানির পটুয়াখালী এরিয়া সেলস ম্যানেজার মো. মাসুদ বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নং বালিয়াতলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী সাইদুর রহমান বাবুল।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী রেজাউল হাওলাদার, কাজী মাওলানা আঃ বাতেন তালুকদার, উপজেলা ডিলার এ্যাডভান্স সীড কোম্পানি ও মোজাম্মেল তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বরগুনা এরিয়া সেলস ম্যানেজার মো. আব্দুল জলিল।

    মাঠ দিবসে কোম্পানির প্রতিনিধিরা বিভিন্ন সবজি ও ফলের উচ্চ ফলনশীল বীজ সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। বিশেষ করে তরমুজসহ অন্যান্য ফসলের উন্নত জাত, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অধিক ফলন নিশ্চিত করার আধুনিক কৌশল তুলে ধরা হয়।

    চর বালিয়াতলী গ্রামের কৃষক মো. মঞ্জু মিয়া বলেন, “আমি ২৫০ শতাংশ জমিতে এ বছর প্রথমবার এ্যাডভান্স সীড কোম্পানির ‘গ্রেট প্লাস’ বীজ রোপণ করে ভালো ফলন পেয়েছি। ভবিষ্যতেও এ বীজ ব্যবহার করবো এবং অন্য কৃষকদেরও উৎসাহিত করবো।”

    অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃষকরা জানান, এ ধরনের আয়োজন তাদের জন্য অত্যন্ত উপকারী। নতুন জাতের বীজ ও আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে সরাসরি জানতে পেরে তারা উপকৃত হয়েছেন। মাঠে প্রদর্শিত ফসল দেখে অনেক কৃষক আগ্রহ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এসব প্রযুক্তি ব্যবহারের ইচ্ছা ব্যক্ত করেন।

    এ্যাডভান্স সীড কোম্পানির প্রতিনিধিরা জানান, দেশের কৃষিকে আরও সমৃদ্ধ করতে মানসম্মত বীজ ও আধুনিক প্রযুক্তি ছড়িয়ে দিতে তারা কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও এ ধরনের মাঠ দিবস আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।