চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ রাত্রি, প্রিয় পাঠক!

আমতলীতে তরুণ প্রার্থী সোহাগকে ঘিরে ভোটারদের উচ্ছ্বাস, জনপ্রিয়তায় এগিয়ে

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    বরগুনার আমতলী উপজেলার ৬নং সদর ইউনিয়ন পরিষদের আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. তারিকুল ইসলাম সোহাগ হাওলাদারকে ঘিরে ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। তরুণ এই প্রার্থী ইতোমধ্যেই এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত থাকার ফলে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন সোহাগ হাওলাদার। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে সচেতনতা সৃষ্টি এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি নিজেকে একজন জনবান্ধব ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

    এলাকার একাধিক ভোটার জানান, তারা এমন একজন জনপ্রতিনিধি চান, যিনি সবসময় মানুষের পাশে থাকবেন। তাদের মতে, সোহাগ হাওলাদার ইতোমধ্যেই তার কাজের মাধ্যমে সেই আস্থা অর্জনে সক্ষম হয়েছেন।

    বরগুনা জেলা শ্রমিক দলের সহ-সভাপতি ও আমতলী উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. তারিকুল ইসলাম সোহাগ হাওলাদার বলেন, “আমতলী সদর ইউনিয়ন আমার স্বপ্ন। চেয়ারম্যান নির্বাচিত হলে রাস্তা-ঘাট উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো। পাশাপাশি যুব সমাজকে কর্মমুখী করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।”

    তিনি আরও বলেন, “এলাকাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করতে কাজ করবো এবং একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য।”

    এদিকে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগেই এলাকায় তার পোস্টার, ব্যানার ও গণসংযোগে সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ফলে আসন্ন নির্বাচনে তিনি একজন শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছেন।

    স্থানীয় সচেতন মহলের মতে, তরুণ ও উদ্যমী নেতৃত্বের কারণে আমতলী সদর ইউনিয়নে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।

    তারিকুল ইসলাম সোহাগ হাওলাদার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি সদর ইউনিয়নের সকল বাসিন্দাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now
    নিজস্ব প্রতিবেদক

    নিজস্ব প্রতিবেদক

    প্রতিবেদক, চ্যানেল এ

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    শুক্রবার, ২০ মার্চ ২০২৬

    আমতলীতে তরুণ প্রার্থী সোহাগকে ঘিরে ভোটারদের উচ্ছ্বাস, জনপ্রিয়তায় এগিয়ে

    প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬

    featured Image

    বরগুনার আমতলী উপজেলার ৬নং সদর ইউনিয়ন পরিষদের আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. তারিকুল ইসলাম সোহাগ হাওলাদারকে ঘিরে ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। তরুণ এই প্রার্থী ইতোমধ্যেই এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত থাকার ফলে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন সোহাগ হাওলাদার। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে সচেতনতা সৃষ্টি এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি নিজেকে একজন জনবান্ধব ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

    এলাকার একাধিক ভোটার জানান, তারা এমন একজন জনপ্রতিনিধি চান, যিনি সবসময় মানুষের পাশে থাকবেন। তাদের মতে, সোহাগ হাওলাদার ইতোমধ্যেই তার কাজের মাধ্যমে সেই আস্থা অর্জনে সক্ষম হয়েছেন।

    বরগুনা জেলা শ্রমিক দলের সহ-সভাপতি ও আমতলী উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. তারিকুল ইসলাম সোহাগ হাওলাদার বলেন, “আমতলী সদর ইউনিয়ন আমার স্বপ্ন। চেয়ারম্যান নির্বাচিত হলে রাস্তা-ঘাট উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো। পাশাপাশি যুব সমাজকে কর্মমুখী করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।”

    তিনি আরও বলেন, “এলাকাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করতে কাজ করবো এবং একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য।”

    এদিকে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগেই এলাকায় তার পোস্টার, ব্যানার ও গণসংযোগে সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ফলে আসন্ন নির্বাচনে তিনি একজন শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছেন।

    স্থানীয় সচেতন মহলের মতে, তরুণ ও উদ্যমী নেতৃত্বের কারণে আমতলী সদর ইউনিয়নে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।

    তারিকুল ইসলাম সোহাগ হাওলাদার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি সদর ইউনিয়নের সকল বাসিন্দাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।