চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

টাঙ্গাইলের দেলদুয়ারে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন উপজেলার লাউহাটী ইউনিয়নের শশীনাড়া গ্রামের প্রায় ৪০ টি পরিবার। 

    সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দেশে শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হওয়ার কথা থাকলেও শুক্রবারই ঈদ পালন করেছেন পরিবারগুলো।

    (শুক্রবার) ২০ মার্চ সকাল ৮ টায় শশীনাড়া গ্রামের স্থানীয় মসজিদের মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন হাফেজ এরশাদ হোসেন। এতে গ্রামের ৪০টি পরিবারের সদস্যদের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিরাও অংশগ্রহণ করেন। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

    স্থানীয় সূত্রে জানা যায়, দেলদুয়ার উপজেলার শশীনাড়া গ্রামের একটি অংশ ২০১২ সাল থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করে আসছে। প্রতি বছরই তারা চাঁদ দেখার ভিত্তিতে মধ্যপ্রাচ্যের সময়সূচি অনুসরণ করে ধর্মীয় অনুষ্ঠান পালন করেন।

    এদিকে, একই গ্রামের বাকি বাসিন্দারা দেশের সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন।

    স্থানীয়দের মতে, ভিন্ন দিনে ঈদ পালন করা হলেও গ্রামের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রয়েছে।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now
    শুভ্র মজুমদার

    শুভ্র মজুমদার

    কালিহাতী উপজেলা (টাঙ্গাইল) প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    শনিবার, ২১ মার্চ ২০২৬

    টাঙ্গাইলের দেলদুয়ারে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন

    প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৬

    featured Image

    টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন উপজেলার লাউহাটী ইউনিয়নের শশীনাড়া গ্রামের প্রায় ৪০ টি পরিবার। 

    সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দেশে শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হওয়ার কথা থাকলেও শুক্রবারই ঈদ পালন করেছেন পরিবারগুলো।

    (শুক্রবার) ২০ মার্চ সকাল ৮ টায় শশীনাড়া গ্রামের স্থানীয় মসজিদের মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন হাফেজ এরশাদ হোসেন। এতে গ্রামের ৪০টি পরিবারের সদস্যদের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিরাও অংশগ্রহণ করেন। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

    স্থানীয় সূত্রে জানা যায়, দেলদুয়ার উপজেলার শশীনাড়া গ্রামের একটি অংশ ২০১২ সাল থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করে আসছে। প্রতি বছরই তারা চাঁদ দেখার ভিত্তিতে মধ্যপ্রাচ্যের সময়সূচি অনুসরণ করে ধর্মীয় অনুষ্ঠান পালন করেন।

    এদিকে, একই গ্রামের বাকি বাসিন্দারা দেশের সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন।

    স্থানীয়দের মতে, ভিন্ন দিনে ঈদ পালন করা হলেও গ্রামের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রয়েছে।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।