চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ রাত্রি, প্রিয় পাঠক!

কালিহাতীতে ঈদগাহ মাঠের নাম পরিবর্তনকে কেন্দ্র করে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

কালিহাতীতে ঈদগাহ মাঠকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অন্তত ১৫

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের দিমুখা কেন্দ্রীয় ঈদগাহ মাঠকে কেন্দ্র করে ঈদের আগের রাতেই দুই গ্রামসহ আশপাশের পাঁচটি গ্রামের মধ্যে এই বিরোধের কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের খবর, সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

    স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন গ্রামের মুসল্লিরা ঐতিহ্যবাহী এই ঈদগাহ মাঠে একসঙ্গে ঈদের নামাজ আদায় করতেন। কিন্তু সম্প্রতি মাঠের নাম পরিবর্তন এবং মালিকানা সংক্রান্ত বিবাদ সৃষ্টি হলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। 

    শান্তি বজায় রাখতে এবং বড় ধরনের সহিংসতা রোধের জন্য কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ১৪৪ ধারা জারি করেছেন। আদেশ অনুযায়ী, ঈদের দিন সকাল ৫টা থেকে সন্ধ্যা ৬:৩০ পর্যন্ত ঈদগাহ মাঠ ও চারপাশের প্রায় ৪০০ গজ এলাকায় সব ধরনের সভা, মিছিল, শোভাযাত্রা, পিকেটিং ও মাইকিং নিষিদ্ধ থাকবে। বিস্ফোরক দ্রব্য বহন বা উস্কানিমূলক কর্মকাণ্ড ও এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে। তবে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কর্মকর্তা এবং স্থানীয়দের দৈনন্দিন চলাচল এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষে উভয়পক্ষের মধ্যে ইট, পাটকেল ছোঁড়াছুঁড়ির ঘটনায় অন্তত ১৫-২০ জন আহত হয়েছেন। টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে ৯ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কালিবাড়ী বাজারের মুন্ধন এলাকার মৃত শমসের আলীর ছেলে জাবেদ আলী (৫৫) এর অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

    উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য উভয়পক্ষের সঙ্গে একাধিকবার আলোচনা করা হলেও সমাধান সম্ভব হয়নি। তিনি সকলকে আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে আছে।

    কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজম জানান, পুলিশ মোতায়েন রয়েছে যাতে পুনরায় সহিংসতা না ঘটে সেদিকে গুরুত্ব সহকারে লক্ষ্য রাখা হচ্ছে। 

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now
    শুভ্র মজুমদার

    শুভ্র মজুমদার

    কালিহাতী উপজেলা (টাঙ্গাইল) প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    শনিবার, ২১ মার্চ ২০২৬

    কালিহাতীতে ঈদগাহ মাঠের নাম পরিবর্তনকে কেন্দ্র করে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

    প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৬

    featured Image

    টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের দিমুখা কেন্দ্রীয় ঈদগাহ মাঠকে কেন্দ্র করে ঈদের আগের রাতেই দুই গ্রামসহ আশপাশের পাঁচটি গ্রামের মধ্যে এই বিরোধের কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের খবর, সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

    স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন গ্রামের মুসল্লিরা ঐতিহ্যবাহী এই ঈদগাহ মাঠে একসঙ্গে ঈদের নামাজ আদায় করতেন। কিন্তু সম্প্রতি মাঠের নাম পরিবর্তন এবং মালিকানা সংক্রান্ত বিবাদ সৃষ্টি হলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। 

    শান্তি বজায় রাখতে এবং বড় ধরনের সহিংসতা রোধের জন্য কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ১৪৪ ধারা জারি করেছেন। আদেশ অনুযায়ী, ঈদের দিন সকাল ৫টা থেকে সন্ধ্যা ৬:৩০ পর্যন্ত ঈদগাহ মাঠ ও চারপাশের প্রায় ৪০০ গজ এলাকায় সব ধরনের সভা, মিছিল, শোভাযাত্রা, পিকেটিং ও মাইকিং নিষিদ্ধ থাকবে। বিস্ফোরক দ্রব্য বহন বা উস্কানিমূলক কর্মকাণ্ড ও এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে। তবে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কর্মকর্তা এবং স্থানীয়দের দৈনন্দিন চলাচল এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষে উভয়পক্ষের মধ্যে ইট, পাটকেল ছোঁড়াছুঁড়ির ঘটনায় অন্তত ১৫-২০ জন আহত হয়েছেন। টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে ৯ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কালিবাড়ী বাজারের মুন্ধন এলাকার মৃত শমসের আলীর ছেলে জাবেদ আলী (৫৫) এর অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

    উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য উভয়পক্ষের সঙ্গে একাধিকবার আলোচনা করা হলেও সমাধান সম্ভব হয়নি। তিনি সকলকে আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে আছে।

    কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজম জানান, পুলিশ মোতায়েন রয়েছে যাতে পুনরায় সহিংসতা না ঘটে সেদিকে গুরুত্ব সহকারে লক্ষ্য রাখা হচ্ছে। 

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।