চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সন্ধ্যা, প্রিয় পাঠক!

ঈদের আনন্দে মুখর কুয়াকাটা, ভিড় বেড়েছে পর্যটকদের

সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে ঈদের ছুটিতে পর্যটকদের ঢল

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ঈদের দিন সকালে বৃষ্টির কারণে কিছুটা নিস্তব্ধতা থাকলেও বিকেল গড়াতেই ধীরে ধীরে বাড়তে শুরু করে পর্যটকদের আগমন।
    বৃষ্টি থামার পরপরই দলে দলে পর্যটকরা সৈকতে ভিড় করতে শুরু করেন।

    ঈদের দ্বিতীয় দিন (রবিবার, ২২ মার্চ) সকাল থেকেই দেখা যায় পর্যটকদের ব্যাপক উপস্থিতি। এতে পুরো সৈকত এলাকা ফিরে পায় উৎসবমুখর প্রাণচাঞ্চল্য। 
    পরিবার-পরিজন নিয়ে আগত দর্শনার্থীরা উপভোগ করছেন সমুদ্রের ঢেউ, শীতল বাতাস ও প্রাকৃতিক সৌন্দর্য।
    ঢাকা থেকে আসা পর্যটক মো. রাকিব হাসান বলেন, “ঈদের ছুটিতে কুয়াকাটায় এসে খুব ভালো লাগছে। পরিবার নিয়ে দারুণ সময় কাটাচ্ছি।”
    বরিশাল থেকে আসা পর্যটক সাবিনা ইয়াসমিন বলেন, “সৈকতের পরিবেশ এখন অনেক সুন্দর ও উপভোগ্য। বাচ্চারা খুব আনন্দ করছে।”
    চট্টগ্রাম থেকে আসা পর্যটক ইমরান হোসেন বলেন, “ভিড় থাকলেও ব্যবস্থাপনা ভালো, নিরাপত্তা নিয়েও সন্তুষ্ট।”

    স্থানীয় পর্যটন ব্যবসায়ী আবদুল জলিল মিয়া বলেন, “ঈদের ছুটিতে পর্যটক অনেক বেড়েছে, আমাদের ব্যবসাও ভালো হচ্ছে।”
    মীম রেস্টুরেন্ট ব্যবসায়ী মো. কাউসার বলেন, “এবার পর্যটকের চাপ বেশি, বিক্রিও আগের তুলনায় বেড়েছে।”
    পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে ট্যুরিস্ট পুলিশ। 

    পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্রিয় রয়েছে মহিপুর থানা পুলিশ। তাদের উপস্থিতিতে সৈকত এলাকায় নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রয়েছে।
    পর্যটকদের ভিড়ে ইতোমধ্যে অধিকাংশ হোটেল-মোটেলে বুকিং সম্পন্ন হয়েছে। স্থানীয়দের ধারণা, আগামী ১০ থেকে ১৫ দিন কুয়াকাটায় এই পর্যটক প্রবাহ অব্যাহত থাকবে।
    এদিকে ঈদের দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ নিজ হাতে সৈকত পরিষ্কার কার্যক্রমে অংশ নেন, যা দায়িত্ববোধ ও জনসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে।

    “সবার আগে বাংলাদেশ” এই প্রত্যয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কুয়াকাটা সমুদ্র সৈকতকে পরিষ্কার, নিরাপদ ও পর্যটকবান্ধব রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
    সব মিলিয়ে ঈদের ছুটিতে কুয়াকাটা আবারও পরিণত হয়েছে দেশের অন্যতম ব্যস্ত ও আকর্ষণীয় পর্যটনকেন্দ্রে।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now

    বিষয় : কুয়াকাটা

    মোঃ তরিকুল ইসলাম মোল্লা

    মোঃ তরিকুল ইসলাম মোল্লা

    কুয়াকাটা প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    রোববার, ২২ মার্চ ২০২৬

    ঈদের আনন্দে মুখর কুয়াকাটা, ভিড় বেড়েছে পর্যটকদের

    প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৬

    featured Image

    পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ঈদের দিন সকালে বৃষ্টির কারণে কিছুটা নিস্তব্ধতা থাকলেও বিকেল গড়াতেই ধীরে ধীরে বাড়তে শুরু করে পর্যটকদের আগমন।
    বৃষ্টি থামার পরপরই দলে দলে পর্যটকরা সৈকতে ভিড় করতে শুরু করেন।

    ঈদের দ্বিতীয় দিন (রবিবার, ২২ মার্চ) সকাল থেকেই দেখা যায় পর্যটকদের ব্যাপক উপস্থিতি। এতে পুরো সৈকত এলাকা ফিরে পায় উৎসবমুখর প্রাণচাঞ্চল্য। 
    পরিবার-পরিজন নিয়ে আগত দর্শনার্থীরা উপভোগ করছেন সমুদ্রের ঢেউ, শীতল বাতাস ও প্রাকৃতিক সৌন্দর্য।
    ঢাকা থেকে আসা পর্যটক মো. রাকিব হাসান বলেন, “ঈদের ছুটিতে কুয়াকাটায় এসে খুব ভালো লাগছে। পরিবার নিয়ে দারুণ সময় কাটাচ্ছি।”
    বরিশাল থেকে আসা পর্যটক সাবিনা ইয়াসমিন বলেন, “সৈকতের পরিবেশ এখন অনেক সুন্দর ও উপভোগ্য। বাচ্চারা খুব আনন্দ করছে।”
    চট্টগ্রাম থেকে আসা পর্যটক ইমরান হোসেন বলেন, “ভিড় থাকলেও ব্যবস্থাপনা ভালো, নিরাপত্তা নিয়েও সন্তুষ্ট।”

    স্থানীয় পর্যটন ব্যবসায়ী আবদুল জলিল মিয়া বলেন, “ঈদের ছুটিতে পর্যটক অনেক বেড়েছে, আমাদের ব্যবসাও ভালো হচ্ছে।”
    মীম রেস্টুরেন্ট ব্যবসায়ী মো. কাউসার বলেন, “এবার পর্যটকের চাপ বেশি, বিক্রিও আগের তুলনায় বেড়েছে।”
    পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে ট্যুরিস্ট পুলিশ। 

    পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্রিয় রয়েছে মহিপুর থানা পুলিশ। তাদের উপস্থিতিতে সৈকত এলাকায় নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রয়েছে।
    পর্যটকদের ভিড়ে ইতোমধ্যে অধিকাংশ হোটেল-মোটেলে বুকিং সম্পন্ন হয়েছে। স্থানীয়দের ধারণা, আগামী ১০ থেকে ১৫ দিন কুয়াকাটায় এই পর্যটক প্রবাহ অব্যাহত থাকবে।
    এদিকে ঈদের দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ নিজ হাতে সৈকত পরিষ্কার কার্যক্রমে অংশ নেন, যা দায়িত্ববোধ ও জনসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে।

    “সবার আগে বাংলাদেশ” এই প্রত্যয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কুয়াকাটা সমুদ্র সৈকতকে পরিষ্কার, নিরাপদ ও পর্যটকবান্ধব রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
    সব মিলিয়ে ঈদের ছুটিতে কুয়াকাটা আবারও পরিণত হয়েছে দেশের অন্যতম ব্যস্ত ও আকর্ষণীয় পর্যটনকেন্দ্রে।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।