চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

‘নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন তারাই আমার বড় আত্মীয়’ -প্রতিমন্ত্রী নুরুল হক

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    প্রতিমন্ত্রী নুরুল হক বলেন, ‘মানুষের কত ধরণের রুপ তা নির্বাচনের সময় দেখেছি। নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন তারাই আমার বড় আত্মীয়।  আমি নিজে অন্যায় অবিচার করি না। আর আমার সাথে কেউ থাকেন তারাও করবেন না। কেউ যদি অসহায় থাকেন তাদেরকে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য দিয়ে আমরা সহায়তা করবো। কিন্তু ক্ষুত কুড়ার দিকে চোখ দেওয়া যাবে না। ইউনিয়ন পরিষদে চাল দেয় ১০-২০ কেজি চাল দিয়ে কী হয়? এই ছোট খাটো কাজের মাধ্যমে কেউ নিজেদের সম্মান নষ্ট করবেন না বিতর্কিত করবেনা না । ছোটখাটো হেল্প লাগলে আমি করবো। লিগ্যালভাবে কাজ করার ব্যবসা বাণিজ্য করার অনেক সুযোগ আছে, সেইগুলা আপনারা করেন। আগামী পঁাচ বছর পর যেন ভোট চাইতে না হয়। এলাকার লোক যেন বলতে না পারে ভিপি নুর ভালো প্রতিমন্ত্রী হয়েছে কিন্তু তার আশপাশের লোক জ্বালাইয়া মারছে। এ কথা যেন কেউ না বলে। আপনার ভালো মানুষ। আপনারা ঘরের মানুষ এজন্য পরে এসেছি।’ 

    নুরুল হক বলেন,‘আমরা যদি বিজয়ী না হতাম তাহলে গলাচিপা-দশমিনায় এতোদিনে নরক নেমে আসতো। বাস্তবতাকে অস্বীকার করা যাবে না। নির্বাচনের আগেই হাতে পায়ে ধরেও তাদেরকে আনতে পারি নাই। এলাকায় কি ধরণের লুটপাট করেছে। নির্বাচনের আগের দিনেও রাতে আমাদের শেষ প্রোগামে আমাদের দুইজন লোককে মারাত্মকভাবে আহত করেছে। অনিচ্ছাকৃত ভুল আর বারবার পায়ে পাড়া দিয়ে ধাক্কা দিয়ে সরি বললে বুঝতে হবে এটা উদ্দেশ্যপ্রণোদিত। আপাত দৃষ্টিতে কিছু লোক মনে হয় তারা প্রভাবশালী। আপনারা তাদের চিনেন, নির্বাচনের সময় কি করেছে তারা। কিন্তু আমার জায়গা থেকে ভুলে গেছি। কিন্তু মাঠে যারা কাজ করেছে তারা ভুলবে না। কারণ তাদেরকে অপমান অপদস্ত করেছে। এ মাঠের কেউ বলতে পারবেন না আমি বা আমার পরিবার দ্বারা আপনার কেউ ক্ষতিগ্রস্ত হয়েছেন।’ 

    তিনি বলেন, ‘চরকাজল চরবিশ্বাসের লোকরা যদি একচেটিয়া ভোট না দিতো বিজয়ী হওয়া সম্ভব হতো না। পয়সাওয়ালা লোকরা তারা বিকিয়ে গেওলেও সাধারণ খেটে খাওয়া মানুষ আপনারা বিজয়ী করেছেন। আপনারা মন থেকে বিবেক থেকে এলাকার ছেলের জন্য কাজ করছেন। এ জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। এ এলাকার জামায়েত বা চরমোনাইর সমর্থকরাও আমাদেরকে ভোট দিয়েছেন। এ এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকরাও গলাচিপা গিয়েও আমাদের জন্য ভোট চেয়েছেন।’ 

    রবিবার সন্ধ্যায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল হাইস্কুল মাঠে ঈদ পুণর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

    গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়ন শাখার গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. আনিসুর রহমান হাওলাদারের সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের (জিওপি) য়ুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহআলম, গলাচিপা উপজেলার আহ্বায়ক মো. হাফিজুর রহমান, চরশিবা সাংগঠনিক ইউনিয়ন শাখার আহ্বায়ক আব্দুস সোবাহান গাজী, চরকাজল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হাবিবুর রহমান প্রমুখ।

    প্রতিমন্ত্রী বলেন, ‘১৯ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিপি নির্বাচিত হয়েছি। এর পর ২০১৯ সালে এলাকার মানুষ দলমত নির্বিশেষে একটা সংবর্ধনা করার প্রস্তুতি নিয়েছিল। তখন একটি মহল আমার গেট ভাঙ্গার প্রস্তুতি নিয়েছিল। কিন্তু গত ছয় বছরে আমি তাদের কিছু বলি নাই। নির্বাচনের সময়ও ব্যাপক উৎপাত, ডিস্টার্ব করেছে। তারা যদি মন থেকে  ভুল বুঝতে পারে আমার কাছে নয় এ এলাকার জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিৎ। ক্ষমা চাইলে যদি মানুষ মাফ করে সেটা মানুষ মাফ করবে। আমি তো এলাকায় স্থায়ীভাবে থাকি না। হাসপাতাল থানা হলে ভোগ করবে এলাকার মানুষ। আমি শুধু বলবো আল্লাহ আপনারদের হেদায়েত করুক।’

    তিনি আরো বলেন, ‘আমরা চেষ্টা করছি চরকাজল-চরবিশ্বাসে এমবিবিএস ডাক্তার বসানোর। সব সময় না হলেও মাঝে মাঝে যেন বসে সে ব্যবস্থা করবো। চরকাজল চরবিশ্বাসের মানুষের  প্রত্যাশা এখানে একটা থানা হওয়া। সেটা যদি করে যেতে পারি সেটা আমাদের কাছে একটা ভালো লাগা হবে।’

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now
    নিজস্ব প্রতিবেদক

    নিজস্ব প্রতিবেদক

    প্রতিবেদক, চ্যানেল এ

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    সোমবার, ২৩ মার্চ ২০২৬

    ‘নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন তারাই আমার বড় আত্মীয়’ -প্রতিমন্ত্রী নুরুল হক

    প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৬

    featured Image

    প্রতিমন্ত্রী নুরুল হক বলেন, ‘মানুষের কত ধরণের রুপ তা নির্বাচনের সময় দেখেছি। নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন তারাই আমার বড় আত্মীয়।  আমি নিজে অন্যায় অবিচার করি না। আর আমার সাথে কেউ থাকেন তারাও করবেন না। কেউ যদি অসহায় থাকেন তাদেরকে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য দিয়ে আমরা সহায়তা করবো। কিন্তু ক্ষুত কুড়ার দিকে চোখ দেওয়া যাবে না। ইউনিয়ন পরিষদে চাল দেয় ১০-২০ কেজি চাল দিয়ে কী হয়? এই ছোট খাটো কাজের মাধ্যমে কেউ নিজেদের সম্মান নষ্ট করবেন না বিতর্কিত করবেনা না । ছোটখাটো হেল্প লাগলে আমি করবো। লিগ্যালভাবে কাজ করার ব্যবসা বাণিজ্য করার অনেক সুযোগ আছে, সেইগুলা আপনারা করেন। আগামী পঁাচ বছর পর যেন ভোট চাইতে না হয়। এলাকার লোক যেন বলতে না পারে ভিপি নুর ভালো প্রতিমন্ত্রী হয়েছে কিন্তু তার আশপাশের লোক জ্বালাইয়া মারছে। এ কথা যেন কেউ না বলে। আপনার ভালো মানুষ। আপনারা ঘরের মানুষ এজন্য পরে এসেছি।’ 

    নুরুল হক বলেন,‘আমরা যদি বিজয়ী না হতাম তাহলে গলাচিপা-দশমিনায় এতোদিনে নরক নেমে আসতো। বাস্তবতাকে অস্বীকার করা যাবে না। নির্বাচনের আগেই হাতে পায়ে ধরেও তাদেরকে আনতে পারি নাই। এলাকায় কি ধরণের লুটপাট করেছে। নির্বাচনের আগের দিনেও রাতে আমাদের শেষ প্রোগামে আমাদের দুইজন লোককে মারাত্মকভাবে আহত করেছে। অনিচ্ছাকৃত ভুল আর বারবার পায়ে পাড়া দিয়ে ধাক্কা দিয়ে সরি বললে বুঝতে হবে এটা উদ্দেশ্যপ্রণোদিত। আপাত দৃষ্টিতে কিছু লোক মনে হয় তারা প্রভাবশালী। আপনারা তাদের চিনেন, নির্বাচনের সময় কি করেছে তারা। কিন্তু আমার জায়গা থেকে ভুলে গেছি। কিন্তু মাঠে যারা কাজ করেছে তারা ভুলবে না। কারণ তাদেরকে অপমান অপদস্ত করেছে। এ মাঠের কেউ বলতে পারবেন না আমি বা আমার পরিবার দ্বারা আপনার কেউ ক্ষতিগ্রস্ত হয়েছেন।’ 

    তিনি বলেন, ‘চরকাজল চরবিশ্বাসের লোকরা যদি একচেটিয়া ভোট না দিতো বিজয়ী হওয়া সম্ভব হতো না। পয়সাওয়ালা লোকরা তারা বিকিয়ে গেওলেও সাধারণ খেটে খাওয়া মানুষ আপনারা বিজয়ী করেছেন। আপনারা মন থেকে বিবেক থেকে এলাকার ছেলের জন্য কাজ করছেন। এ জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। এ এলাকার জামায়েত বা চরমোনাইর সমর্থকরাও আমাদেরকে ভোট দিয়েছেন। এ এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকরাও গলাচিপা গিয়েও আমাদের জন্য ভোট চেয়েছেন।’ 

    রবিবার সন্ধ্যায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল হাইস্কুল মাঠে ঈদ পুণর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

    গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়ন শাখার গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. আনিসুর রহমান হাওলাদারের সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের (জিওপি) য়ুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহআলম, গলাচিপা উপজেলার আহ্বায়ক মো. হাফিজুর রহমান, চরশিবা সাংগঠনিক ইউনিয়ন শাখার আহ্বায়ক আব্দুস সোবাহান গাজী, চরকাজল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হাবিবুর রহমান প্রমুখ।

    প্রতিমন্ত্রী বলেন, ‘১৯ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিপি নির্বাচিত হয়েছি। এর পর ২০১৯ সালে এলাকার মানুষ দলমত নির্বিশেষে একটা সংবর্ধনা করার প্রস্তুতি নিয়েছিল। তখন একটি মহল আমার গেট ভাঙ্গার প্রস্তুতি নিয়েছিল। কিন্তু গত ছয় বছরে আমি তাদের কিছু বলি নাই। নির্বাচনের সময়ও ব্যাপক উৎপাত, ডিস্টার্ব করেছে। তারা যদি মন থেকে  ভুল বুঝতে পারে আমার কাছে নয় এ এলাকার জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিৎ। ক্ষমা চাইলে যদি মানুষ মাফ করে সেটা মানুষ মাফ করবে। আমি তো এলাকায় স্থায়ীভাবে থাকি না। হাসপাতাল থানা হলে ভোগ করবে এলাকার মানুষ। আমি শুধু বলবো আল্লাহ আপনারদের হেদায়েত করুক।’

    তিনি আরো বলেন, ‘আমরা চেষ্টা করছি চরকাজল-চরবিশ্বাসে এমবিবিএস ডাক্তার বসানোর। সব সময় না হলেও মাঝে মাঝে যেন বসে সে ব্যবস্থা করবো। চরকাজল চরবিশ্বাসের মানুষের  প্রত্যাশা এখানে একটা থানা হওয়া। সেটা যদি করে যেতে পারি সেটা আমাদের কাছে একটা ভালো লাগা হবে।’

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।