চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সন্ধ্যা, প্রিয় পাঠক!

কালিহাতীতে ১৪৪ ধারা ভঙ্গ ও হত্যাচেষ্টার অভিযোগে সাংবাদিক সম্মেলন

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া গ্রামে ১৪৪ ধারা ভঙ্গ, ভিডিও ফুটেজ মুছে ফেলতে চাপ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করেছেন স্থানীয় বাসিন্দা সৈয়দ শফিকুল ইসলাম।

    মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ২টায় নিজ বাসভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, তাদের যৌথ মালিকানাধীন জমি ও পারিবারিক কবরস্থানের উপর জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা করা হচ্ছে। ওই কবরস্থানে তার এবং তার চাচাতো ভাই ডাক্তার সৈয়দ আশরাফ হোসেন (সোনা মিয়া) সহ পরিবারের অন্যান্য সদস্যদের জন্য নির্ধারিত কবরস্থানের পবিত্রতা রক্ষায় নির্মিত দেয়াল ভেঙে ফেলা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

    তিনি জানান, বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ জানানো হয়। এর প্রেক্ষিতে আদালতের মাধ্যমে গত ১৫ মার্চ ২০২৬ তারিখে, মোকদ্দমা নং ১০৫/২০২৬ মোতাবেক ১৪৪ ধারা জারি করা হয়।

    অভিযোগে বলা হয়, গত ২০ মার্চ সকালে জুবায়েত হোসেন জুয়েল শ্রমিক নিয়ে এসে জারীকৃত ১৪৪ ধারা অমান্য করে মাটি ফেলে রাস্তার কাজ শুরু করেন। এ সময় তাকে দেখতে পেয়ে একই এলাকার মৃত সৈয়দ ফজলু মিয়ার ছেলে সজল, সৈয়দ লাল মিয়ার ছেলে মামুন,  মৃত সৈয়দ ফাক্কু মিয়ার ছেলে রিমন, সজলের মা, সেলিমের স্ত্রীসহ কয়েকজন তাকে মারধরের জন্য তেড়ে আসে। আত্মরক্ষার্থে তিনি নিজ ঘরে আশ্রয় নেন এবং ভেতর থেকে ঘটনাটি ভিডিও করার চেষ্টা করেন।

    সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগীর বড় ভাই সৈয়দ রফিকুল ইসলাম, ডাক্তার সৈয়দ আশরাফ হোসেন (সোনা মিয়া) ও বোন সৈয়দা সাজেদা আক্তার।

    তিনি আরও জানান, একইদিন জুমাতুল বিদার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে বাড়ি ফেরার পথে পীরসাব বাড়ির পুকুরঘাট এলাকায় আবারও তার ওপর প্রকাশ্যে হামলা চালানো হয়। এ সময় সজল, ফজলু মিয়া, মামুন, রিমন, সজলের মা সহ অন্যান্যরা তাকে ১৪৪ ধারার মামলা তুলে নিতে এবং ভিডিও ফুটেজ মুছে ফেলতে চাপ দিয়ে কিল-ঘুষি মারে। স্থানীয় মুসল্লিদের সহায়তায় তিনি প্রাণে রক্ষা পান।

    বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

    তিনি ১৪৪ ধারা ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, হামলাকারীদের দ্রুত গ্রেফতার, বাপ-দাদার বাড়ি ও কবরস্থানের সুরক্ষা নিশ্চিতকরণ এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now
    শুভ্র মজুমদার

    শুভ্র মজুমদার

    কালিহাতী উপজেলা (টাঙ্গাইল) প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

    কালিহাতীতে ১৪৪ ধারা ভঙ্গ ও হত্যাচেষ্টার অভিযোগে সাংবাদিক সম্মেলন

    প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬

    featured Image

    টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া গ্রামে ১৪৪ ধারা ভঙ্গ, ভিডিও ফুটেজ মুছে ফেলতে চাপ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করেছেন স্থানীয় বাসিন্দা সৈয়দ শফিকুল ইসলাম।

    মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ২টায় নিজ বাসভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, তাদের যৌথ মালিকানাধীন জমি ও পারিবারিক কবরস্থানের উপর জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা করা হচ্ছে। ওই কবরস্থানে তার এবং তার চাচাতো ভাই ডাক্তার সৈয়দ আশরাফ হোসেন (সোনা মিয়া) সহ পরিবারের অন্যান্য সদস্যদের জন্য নির্ধারিত কবরস্থানের পবিত্রতা রক্ষায় নির্মিত দেয়াল ভেঙে ফেলা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

    তিনি জানান, বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ জানানো হয়। এর প্রেক্ষিতে আদালতের মাধ্যমে গত ১৫ মার্চ ২০২৬ তারিখে, মোকদ্দমা নং ১০৫/২০২৬ মোতাবেক ১৪৪ ধারা জারি করা হয়।

    অভিযোগে বলা হয়, গত ২০ মার্চ সকালে জুবায়েত হোসেন জুয়েল শ্রমিক নিয়ে এসে জারীকৃত ১৪৪ ধারা অমান্য করে মাটি ফেলে রাস্তার কাজ শুরু করেন। এ সময় তাকে দেখতে পেয়ে একই এলাকার মৃত সৈয়দ ফজলু মিয়ার ছেলে সজল, সৈয়দ লাল মিয়ার ছেলে মামুন,  মৃত সৈয়দ ফাক্কু মিয়ার ছেলে রিমন, সজলের মা, সেলিমের স্ত্রীসহ কয়েকজন তাকে মারধরের জন্য তেড়ে আসে। আত্মরক্ষার্থে তিনি নিজ ঘরে আশ্রয় নেন এবং ভেতর থেকে ঘটনাটি ভিডিও করার চেষ্টা করেন।

    সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগীর বড় ভাই সৈয়দ রফিকুল ইসলাম, ডাক্তার সৈয়দ আশরাফ হোসেন (সোনা মিয়া) ও বোন সৈয়দা সাজেদা আক্তার।

    তিনি আরও জানান, একইদিন জুমাতুল বিদার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে বাড়ি ফেরার পথে পীরসাব বাড়ির পুকুরঘাট এলাকায় আবারও তার ওপর প্রকাশ্যে হামলা চালানো হয়। এ সময় সজল, ফজলু মিয়া, মামুন, রিমন, সজলের মা সহ অন্যান্যরা তাকে ১৪৪ ধারার মামলা তুলে নিতে এবং ভিডিও ফুটেজ মুছে ফেলতে চাপ দিয়ে কিল-ঘুষি মারে। স্থানীয় মুসল্লিদের সহায়তায় তিনি প্রাণে রক্ষা পান।

    বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

    তিনি ১৪৪ ধারা ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, হামলাকারীদের দ্রুত গ্রেফতার, বাপ-দাদার বাড়ি ও কবরস্থানের সুরক্ষা নিশ্চিতকরণ এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।