আখাউড়া থানার দস্যুতা মামলার আসামি গ্রেফতার ও আলামত উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করে অত্র থানাধীন ধরখার ইউনিয়নের তন্তর বাজার এলাকা হইতে দস্যুতা মামলার ০১নং আসামি ইয়াছিনকে গ্রেফতার করে। তার দেয়া তথ্যমতে লুন্ঠিত হওয়া ০১টি সিএনজি ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর চৌমুহনী এলাকার উত্তর পূর্বপাশে সিএনজি স্ট্যান্ড হইতে উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত আরো ০২ জনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত সিএনজি বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
উল্লেখ্য যে, ইং ২১/০৩/২০২৬খ্রি.রাত অনুমান ০৬.০০ ঘটিকায় বিজয়নগর থানাধীন চান্দুরা সিএনজি স্ট্যান্ড হইতে আখাউড়া থানাধীন চেকপোস্ট এলাকায় আসার পথে আখাউড়া থানাধীন হীরাপুর এলাকায় ০১টি সিএনজি লুন্ঠিত হওয়ার ঘটনা ঘটে। লুন্ঠিত ঘটনায় আখাউড়া থানায় ০১টি দস্যুতা মামলা রুজু হয়। ঘটনার পর হইতে আখাউড়া থানা পুলিশ বিভিন্ন জায়গায় আসামি গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারে অভিযান পরিচালনা করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ১নং আসামি ইয়াছিন মিয়ার বিরুদ্ধে ইতিপূর্বে ০৩টি চুরির মামলা ও ০৪টি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিগনের নাম ও ঠিকানা:
১। মোঃ ইয়াছিন মিয়া (২৮) পিতা- মৃত বাছির মিয়া, মাতা- মৃত আনোয়ারা বেগম, সাং- বাউতলা, থানা-আখাউড়া;
২। সুমন চিশতি (৪৩) পিতা- মৃত মিজানুর রহমান ভুইয়া, মাতা- রেজিয়া বেগম, সাং- সুলতানপুর, পূর্বপাড়া (ভুইয়া বাড়ী);
৩। মামুন মিয়া (২০) পিতা- মোতালিব মিয়া, মাতা- আনোয়ারা বেগম, সাং- সুলতানপুর (মধ্যপাড়া);
উভয় থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর, সর্ব জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন