চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সন্ধ্যা, প্রিয় পাঠক!

কালিহাতীতে গোরস্থানের জমি নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে নিহত কলেজ ছাত্র

গোরস্থানের জমি নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে নিহত কলেজ ছাত্র

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রামদেবপুর গ্রামে গোরস্থানের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষে নাইম সওদাগর (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় উভয় পরিবারের অন্তত সাতজন আহত হয়েছেন।

     বুধবার (২৫ মার্চ) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নাইম সওদাগর ওই গ্রামের ওসমান সওদাগরের ছেলে এবং হাতিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

    স্থানীয় সূত্রে জানা যায়, রামদেবপুর দক্ষিণপাড়া গোরস্থানের জমি নিয়ে সওদাগর ও সিকদার পরিবারের মধ্যে প্রায় আড়াই মাস ধরে বিরোধ চলছিল। এর আগে একাধিকবার ঝগড়া, মারামারি ও হামলার ঘটনা ঘটে। স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতিতে কয়েক দফা সমাধানের চেষ্টা হলেও বিরোধ মীমাংসা হয়নি। একই বিরোধের জেরে ঈদুল ফিতরের নামাজও দুই পক্ষ আলাদাভাবে আদায় করে।

    মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে আবারও সংঘর্ষ বাধে। একপর্যায়ে নাইম সওদাগর দেশীয় অস্ত্রসহ লোকজন নিয়ে সিকদার পরিবারের পক্ষের হামিদ মন্ডলের বাড়িতে হামলা চালায়। এ সময় সিকদার পরিবারের লোকজন পাল্টা প্রতিরোধ গড়ে তুললে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

    সংঘর্ষে সওদাগর পরিবারের মাজাহারুল ইসলাম (১৮), সাকিল সওদাগর (২৩), বক্কর সওদাগর (২০) এবং সিকদার পরিবারের হবিবর রহমান সিকদার (৪৫), তার বাবা আব্দুল আজিজ সিকদার (৭৬), মামুন সিকদার (৩৫) ও হাফিজুর সিকদার (৩১) আহত হন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে হবিবর রহমান সিকদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

    কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি)  তৌফিক আজম জানান, গোরস্থানের জমি নিয়ে দুই পরিবারের সংঘর্ষে একজন নিহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now
    শুভ্র মজুমদার

    শুভ্র মজুমদার

    কালিহাতী উপজেলা (টাঙ্গাইল) প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    বুধবার, ২৫ মার্চ ২০২৬

    কালিহাতীতে গোরস্থানের জমি নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে নিহত কলেজ ছাত্র

    প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

    featured Image

    টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রামদেবপুর গ্রামে গোরস্থানের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষে নাইম সওদাগর (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় উভয় পরিবারের অন্তত সাতজন আহত হয়েছেন।

     বুধবার (২৫ মার্চ) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নাইম সওদাগর ওই গ্রামের ওসমান সওদাগরের ছেলে এবং হাতিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

    স্থানীয় সূত্রে জানা যায়, রামদেবপুর দক্ষিণপাড়া গোরস্থানের জমি নিয়ে সওদাগর ও সিকদার পরিবারের মধ্যে প্রায় আড়াই মাস ধরে বিরোধ চলছিল। এর আগে একাধিকবার ঝগড়া, মারামারি ও হামলার ঘটনা ঘটে। স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতিতে কয়েক দফা সমাধানের চেষ্টা হলেও বিরোধ মীমাংসা হয়নি। একই বিরোধের জেরে ঈদুল ফিতরের নামাজও দুই পক্ষ আলাদাভাবে আদায় করে।

    মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে আবারও সংঘর্ষ বাধে। একপর্যায়ে নাইম সওদাগর দেশীয় অস্ত্রসহ লোকজন নিয়ে সিকদার পরিবারের পক্ষের হামিদ মন্ডলের বাড়িতে হামলা চালায়। এ সময় সিকদার পরিবারের লোকজন পাল্টা প্রতিরোধ গড়ে তুললে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

    সংঘর্ষে সওদাগর পরিবারের মাজাহারুল ইসলাম (১৮), সাকিল সওদাগর (২৩), বক্কর সওদাগর (২০) এবং সিকদার পরিবারের হবিবর রহমান সিকদার (৪৫), তার বাবা আব্দুল আজিজ সিকদার (৭৬), মামুন সিকদার (৩৫) ও হাফিজুর সিকদার (৩১) আহত হন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে হবিবর রহমান সিকদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

    কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি)  তৌফিক আজম জানান, গোরস্থানের জমি নিয়ে দুই পরিবারের সংঘর্ষে একজন নিহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।