ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ শাড়ী ও জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় একটি পিকআপও আটক করা হয়।
গতকাল শনিবার ২৮ মার্চ ভোরে কসবার কাজিয়াতলী বিওপি’র টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জয় নগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানটি সীমান্ত পিলার ২০৩১/এম শূন্য লাইন থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত হয়।
অভিযানে ১,২৬৬ পিস শাড়ী ও ৬৩০ কেজি জিরা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২৭ লাখ ১৭ হাজার টাকা। বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃত মালামাল ও পিকআপটি আখাউড়া কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে।
আপনার মতামত লিখুন