চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ রাত্রি, প্রিয় পাঠক!

নান্দাইলে ইছহাক রওশন ফাউন্ডেশন এর উদ্যোগে চিকিৎসার ও আর্থিক সহায়তা প্রদান

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    মানবিকতা, সহমর্মিতা আর দায়িত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে""ইছহাক রওশন ফাউন্ডেশন""। অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে গড়ে ওঠা এই সংগঠনটি প্রথম কার্যক্রমেই ছুঁয়ে গেছে এক অসহায় মানুষের জীবন।

    আজ (২৯ মার্চ ২০২৬) রবিবার নান্দাইল পৌরসভার ২নং ওয়ার্ডের (কাকচরে) আয়োজিত এক হৃদয়স্পর্শী মানবিক সহায়তা কর্মসূচিতে দীর্ঘদিন ধরে অসুস্থ ও কর্ম অক্ষম আজিজুল হক কে খাদ্য ও চিকিৎসার সহায়তার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই সহায়তা এককালীন নয়—বরং চলমান থাকবে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,,বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং ইছহাক রওশন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলাম শামস (সূর্য)-এর সহধর্মিণী ইসরাত শামস মলি, যিনি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল করিম ভুইয়া বিপ্লব। এছাড়াও উপস্থিত ছিলেন,, সাবেক পৌর মেয়র এ এফ এম আজিজুল ইসলাম পিকুল, ফাউন্ডেশনের সদস্য আরীক শামস ও সায়ীক শামসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    প্রধান অতিথির বক্তব্যে ইসরাত শামস মলি বলেন,,সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ইছহাক রওশন ফাউন্ডেশন সেই দায়বদ্ধতা থেকেই যাত্রা শুরু করেছে। আজিজুল হকের মতো মানুষদের পাশে আমরা সবসময় থাকব-এমনকি তাকে আমৃত্যু সহায়তা প্রদান করা হবে, ইনশাল্লাহ।

    তিনি আরও বলেন,,এটি শুধুমাত্র একটি সহায়তা কর্মসূচি নয়—এটি মানবিকতার এক চলমান অঙ্গীকার। পর্যায়ক্রমে নান্দাইল উপজেলার বিভিন্ন এলাকায় এই কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে।

    সভাপতির বক্তব্যে রবিউল করিম ভুইয়া বিপ্লব বলেন,,আজিজুল হক প্রায় ২০ বছর ধরে কর্মঅক্ষম। গত কয়েক বছর তিনি শয্যাশায়ী অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছেন। তার এই অবস্থায় পাশে দাঁড়ানোর প্রয়াস থেকেই এই ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু। আমরা চাই সমাজের বিত্তবানরাও এমন উদ্যোগে এগিয়ে আসুক।

    সহায়তা পেয়ে আবেগাপ্লুত আজিজুল হক বলেন,,আমি অনেক বছর ধরে অসুস্থ। কাজ করতে পারি না, সংসার চালানো খুব কষ্ট হয়ে গেছে। অনেক সময় ঠিকমতো চিকিৎসাও করতে পারিনি। আজ যারা আমার পাশে দাঁড়িয়েছেন, আল্লাহ যেন তাদের ভালো রাখেন। এই সাহায্য আমার জন্য অনেক বড় আশীর্বাদ। তার কণ্ঠে কৃতজ্ঞতা আর স্বস্তির ছাপ স্পষ্ট ছিল, যা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।

    জানা যায়, দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে কর্মক্ষমতা হারিয়ে আজিজুল হক মানবেতর জীবনযাপন করছেন। তার চিকিৎসা ও দৈনন্দিন ব্যয় নির্বাহে এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    অনুষ্ঠানে বক্তারা মানবিক সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন এবং সমাজের সর্বস্তরের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now
    হুমায়ুন কবির

    হুমায়ুন কবির

    নান্দাইল ময়মনসিংহ, প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    বুধবার, ০১ এপ্রিল ২০২৬

    নান্দাইলে ইছহাক রওশন ফাউন্ডেশন এর উদ্যোগে চিকিৎসার ও আর্থিক সহায়তা প্রদান

    প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

    featured Image

    মানবিকতা, সহমর্মিতা আর দায়িত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে""ইছহাক রওশন ফাউন্ডেশন""। অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে গড়ে ওঠা এই সংগঠনটি প্রথম কার্যক্রমেই ছুঁয়ে গেছে এক অসহায় মানুষের জীবন।

    আজ (২৯ মার্চ ২০২৬) রবিবার নান্দাইল পৌরসভার ২নং ওয়ার্ডের (কাকচরে) আয়োজিত এক হৃদয়স্পর্শী মানবিক সহায়তা কর্মসূচিতে দীর্ঘদিন ধরে অসুস্থ ও কর্ম অক্ষম আজিজুল হক কে খাদ্য ও চিকিৎসার সহায়তার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই সহায়তা এককালীন নয়—বরং চলমান থাকবে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,,বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং ইছহাক রওশন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলাম শামস (সূর্য)-এর সহধর্মিণী ইসরাত শামস মলি, যিনি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল করিম ভুইয়া বিপ্লব। এছাড়াও উপস্থিত ছিলেন,, সাবেক পৌর মেয়র এ এফ এম আজিজুল ইসলাম পিকুল, ফাউন্ডেশনের সদস্য আরীক শামস ও সায়ীক শামসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    প্রধান অতিথির বক্তব্যে ইসরাত শামস মলি বলেন,,সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ইছহাক রওশন ফাউন্ডেশন সেই দায়বদ্ধতা থেকেই যাত্রা শুরু করেছে। আজিজুল হকের মতো মানুষদের পাশে আমরা সবসময় থাকব-এমনকি তাকে আমৃত্যু সহায়তা প্রদান করা হবে, ইনশাল্লাহ।

    তিনি আরও বলেন,,এটি শুধুমাত্র একটি সহায়তা কর্মসূচি নয়—এটি মানবিকতার এক চলমান অঙ্গীকার। পর্যায়ক্রমে নান্দাইল উপজেলার বিভিন্ন এলাকায় এই কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে।

    সভাপতির বক্তব্যে রবিউল করিম ভুইয়া বিপ্লব বলেন,,আজিজুল হক প্রায় ২০ বছর ধরে কর্মঅক্ষম। গত কয়েক বছর তিনি শয্যাশায়ী অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছেন। তার এই অবস্থায় পাশে দাঁড়ানোর প্রয়াস থেকেই এই ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু। আমরা চাই সমাজের বিত্তবানরাও এমন উদ্যোগে এগিয়ে আসুক।

    সহায়তা পেয়ে আবেগাপ্লুত আজিজুল হক বলেন,,আমি অনেক বছর ধরে অসুস্থ। কাজ করতে পারি না, সংসার চালানো খুব কষ্ট হয়ে গেছে। অনেক সময় ঠিকমতো চিকিৎসাও করতে পারিনি। আজ যারা আমার পাশে দাঁড়িয়েছেন, আল্লাহ যেন তাদের ভালো রাখেন। এই সাহায্য আমার জন্য অনেক বড় আশীর্বাদ। তার কণ্ঠে কৃতজ্ঞতা আর স্বস্তির ছাপ স্পষ্ট ছিল, যা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।

    জানা যায়, দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে কর্মক্ষমতা হারিয়ে আজিজুল হক মানবেতর জীবনযাপন করছেন। তার চিকিৎসা ও দৈনন্দিন ব্যয় নির্বাহে এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    অনুষ্ঠানে বক্তারা মানবিক সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন এবং সমাজের সর্বস্তরের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।