চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ রাত্রি, প্রিয় পাঠক!

কসবায় অবৈধ পাহাড় ও মাটি কাটার বিরুদ্ধে অভিযান ট্রাক্টার জব্দ ও দুজনের কারাদণ্ড

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    বৃহস্পতিবার দুপুরে কসবা উপজেলায় বায়েক ইউনিয়নে অবৈধ পাহাড় ও মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান পরিচালিত হয়েছে। অভিযান চলাকালে বায়েক চৌমুনী এলাকা থেকে একটি ট্রাক্টার আটক করা হয় এবং অপর একটি ট্রাক্টার কলেজ মোড় এলাকা থেকে জব্দ করা হয়। দীর্ঘদিন ধরে রাতের আঁধারে চলা এই অবৈধ কার্যক্রম বর্তমানে প্রকাশ্যেই চলছিল বলে স্থানীয়দের অভিযোগ।

    স্থানীয়রা জানান, অবৈধভাবে মাটি কাটার কারণে পরিবেশ ও কৃষিজমির ব্যাপক ক্ষতি হচ্ছে। এ অবস্থায় প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে আসছিলেন সাধারণ মানুষ।

    অভিযানে দুইজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে এক মাসের কারাদণ্ড এবং অপরজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। কারাদগু প্রাপ্তরা হলেন মোঃ জজু মিয়ার পুত্র মোঃ আহাদ মিয়াকে ১ মাসের  কারাদগু ও সবুজ মিয়ার ছেলে সাঈদ মিয়াকে ৭ দিনের বিনাশ্রম কারাদগু প্রদান করেন।

    অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানজিল কবির।

    প্রশাসন সূত্রে জানা গেছে, যারা আড়ালে থেকে এই অবৈধ পাহাড় ও মাটি কাটার কার্যক্রম পরিচালনা করছে, তাদের বিরুদ্ধেও দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। খুব শিগগিরই জড়িতদের নামের তালিকা ও ছবি প্রকাশ করা হবে বলে জানা গেছে।

    সাধারণ মানুষের প্রত্যাশা এই ধরনের অভিযান নিয়মিত চালু থাকলে অবৈধ মাটি কাটা পুরোপুরি বন্ধ হবে।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now
    মোঃ শরীফুল ইসলাম

    মোঃ শরীফুল ইসলাম

    ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

    কসবায় অবৈধ পাহাড় ও মাটি কাটার বিরুদ্ধে অভিযান ট্রাক্টার জব্দ ও দুজনের কারাদণ্ড

    প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

    featured Image

    বৃহস্পতিবার দুপুরে কসবা উপজেলায় বায়েক ইউনিয়নে অবৈধ পাহাড় ও মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান পরিচালিত হয়েছে। অভিযান চলাকালে বায়েক চৌমুনী এলাকা থেকে একটি ট্রাক্টার আটক করা হয় এবং অপর একটি ট্রাক্টার কলেজ মোড় এলাকা থেকে জব্দ করা হয়। দীর্ঘদিন ধরে রাতের আঁধারে চলা এই অবৈধ কার্যক্রম বর্তমানে প্রকাশ্যেই চলছিল বলে স্থানীয়দের অভিযোগ।

    স্থানীয়রা জানান, অবৈধভাবে মাটি কাটার কারণে পরিবেশ ও কৃষিজমির ব্যাপক ক্ষতি হচ্ছে। এ অবস্থায় প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে আসছিলেন সাধারণ মানুষ।

    অভিযানে দুইজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে এক মাসের কারাদণ্ড এবং অপরজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। কারাদগু প্রাপ্তরা হলেন মোঃ জজু মিয়ার পুত্র মোঃ আহাদ মিয়াকে ১ মাসের  কারাদগু ও সবুজ মিয়ার ছেলে সাঈদ মিয়াকে ৭ দিনের বিনাশ্রম কারাদগু প্রদান করেন।

    অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানজিল কবির।

    প্রশাসন সূত্রে জানা গেছে, যারা আড়ালে থেকে এই অবৈধ পাহাড় ও মাটি কাটার কার্যক্রম পরিচালনা করছে, তাদের বিরুদ্ধেও দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। খুব শিগগিরই জড়িতদের নামের তালিকা ও ছবি প্রকাশ করা হবে বলে জানা গেছে।

    সাধারণ মানুষের প্রত্যাশা এই ধরনের অভিযান নিয়মিত চালু থাকলে অবৈধ মাটি কাটা পুরোপুরি বন্ধ হবে।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।