ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সিএনজিতে করে মাদক পরিবহনের সময় ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজিও জব্দ করা হয়।
পুলিশ জানায়, গত ২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি দল উপজেলার কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি নীল-সবুজ রঙের রেজিস্ট্রেশনবিহীন সিএনজি আটক করা হয়।
পরে সিএনজিটি তল্লাশি করে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় সিএনজিতে থাকা দুই মাদক কারবারিকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মোহাম্মদ সায়মন (২২), পিতা আব্দুল হান্নান, মাতা জোসনা আক্তার, বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার বাগড়া মধ্যপাড়া এবং মোঃ সাঈম রানা (২৬), পিতা মাসুদ আলম, মাতা বিলকিস, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার চারুয়া (ডেঙ্গুরতলা) এলাকা।
উদ্ধারকৃত গাঁজা ও ব্যবহৃত সিএনজিটি আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
আপনার মতামত লিখুন