চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ রাত্রি, প্রিয় পাঠক!

কসবায় টাস্কফোর্স অভিযানে প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় টাস্কফোর্সের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মালিকবিহীন ভারতীয় পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ টাকা।

    বিজিবি সূত্রে জানা যায়, রবিবার (৫ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর সহকারী পরিচালক শাহ খালেদ ইমাম এর নেতৃত্বে একটি টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। অভিযানটি পরিচালিত হয় সালদানদী বিওপির সীমান্ত পিলার-২০৫৬ হতে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কসবা উপজেলার নয়নপুর বাজার এলাকার একটি গোডাউন ঘরে।

    অভিযানকালে কসবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিল কবির উপস্থিত ছিলেন। এ সময় বিজিবির ৩২ জন সদস্য এবং ৩ জন পুলিশ সদস্য যৌথভাবে অভিযানে অংশ নেন।

    অভিযানে নয়নপুর গ্রামের স্থানীয় মোঃ আল-আমিন (৩৫)-এর ব্যবহৃত গোডাউন ঘর থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে—

    ৬,৭৫০ কেজি (২২৫ বস্তা) ভারতীয় বাসমতি চাল, ৭০০ কেজি ফুসকা, ২,১৬০ পিস কাবেরী মেহেদী, ১৯২ ক্যান রেডবুল এনার্জি ড্রিংকস এবং ৯০ কেজি জিরা।

    জব্দকৃত এসব পণ্যের মোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৯ লাখ ৬৯ হাজার ৪০০ টাকা। বিজিবি জানায়, পণ্যগুলো মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

    এ অভিযানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক এস এম শরিফুল ইসলাম।

    এদিকে, গোডাউন সংশ্লিষ্ট ব্যক্তি মোঃ আল-আমিন দাবি করেছেন, জব্দকৃত পণ্যগুলো কাস্টমস নিলামে ক্রয় করা হয়েছিল এবং এ সংক্রান্ত কাগজপত্রও তার কাছে ছিল। তবে তিনি জানান, কাগজপত্রের মেয়াদ দুই দিন আগে শেষ হয়ে যাওয়ায় তা আর কার্যকর ছিল না।

    বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now
    মোঃ শরীফুল ইসলাম

    মোঃ শরীফুল ইসলাম

    ব্রাহ্মণবাড়িয়া, কসবা উপজেলা প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    রোববার, ০৫ এপ্রিল ২০২৬

    কসবায় টাস্কফোর্স অভিযানে প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

    প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

    featured Image

    ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় টাস্কফোর্সের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মালিকবিহীন ভারতীয় পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ টাকা।

    বিজিবি সূত্রে জানা যায়, রবিবার (৫ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর সহকারী পরিচালক শাহ খালেদ ইমাম এর নেতৃত্বে একটি টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। অভিযানটি পরিচালিত হয় সালদানদী বিওপির সীমান্ত পিলার-২০৫৬ হতে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কসবা উপজেলার নয়নপুর বাজার এলাকার একটি গোডাউন ঘরে।

    অভিযানকালে কসবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিল কবির উপস্থিত ছিলেন। এ সময় বিজিবির ৩২ জন সদস্য এবং ৩ জন পুলিশ সদস্য যৌথভাবে অভিযানে অংশ নেন।

    অভিযানে নয়নপুর গ্রামের স্থানীয় মোঃ আল-আমিন (৩৫)-এর ব্যবহৃত গোডাউন ঘর থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে—

    ৬,৭৫০ কেজি (২২৫ বস্তা) ভারতীয় বাসমতি চাল, ৭০০ কেজি ফুসকা, ২,১৬০ পিস কাবেরী মেহেদী, ১৯২ ক্যান রেডবুল এনার্জি ড্রিংকস এবং ৯০ কেজি জিরা।

    জব্দকৃত এসব পণ্যের মোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৯ লাখ ৬৯ হাজার ৪০০ টাকা। বিজিবি জানায়, পণ্যগুলো মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

    এ অভিযানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক এস এম শরিফুল ইসলাম।

    এদিকে, গোডাউন সংশ্লিষ্ট ব্যক্তি মোঃ আল-আমিন দাবি করেছেন, জব্দকৃত পণ্যগুলো কাস্টমস নিলামে ক্রয় করা হয়েছিল এবং এ সংক্রান্ত কাগজপত্রও তার কাছে ছিল। তবে তিনি জানান, কাগজপত্রের মেয়াদ দুই দিন আগে শেষ হয়ে যাওয়ায় তা আর কার্যকর ছিল না।

    বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।