ব্রাহ্মণবাড়িয়া আনন্দবাজারে অবৈধভাবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। রবিবার (০৫ এপ্রিল ২০২৬) পরিচালিত এ অভিযানে আনুমানিক ৬০ কেজি জেলিযুক্ত চিংড়ি মাছ জব্দ করা হয়।
অভিযান চলাকালে জব্দকৃত চিংড়ি মাছ জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। তবে মোবাইল কোর্ট পরিচালনার খবর পেয়ে সংশ্লিষ্ট বিক্রেতা মাছ রেখে আগেই পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নাসরিন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নাসরিন জানান, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জনস্বার্থে পরিচালিত এ অভিযানে স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন
আপনার মতামত লিখুন