ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আলমপুর-চন্ডিদ্বার এলাকায় অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে নিয়মিত আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির।
অভিযানকালে আলমপুর-চন্ডিদ্বার এলাকার আবুল কালাম আজাদ (পিতা: জাহের মিয়া) কে এক্সকাভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ (১) ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় তাকে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষিজমি সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন