চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ রাত্রি, প্রিয় পাঠক!

জবি আইটি সোসাইটির সেমিনারে ইউএনডিপি-র হেড অব কমিউনিকেশন আব্দুল কাইয়ুম

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে ডিজিটাল যোগাযোগে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির (JNUITS) উদ্যোগে 'মাস্টারিং দি আর্ট অফ ডিজিটাল কমিউনিকেশনস' (Mastering the Art of Digital Communications) শীর্ষক এক বিশেষ  অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের পঞ্চম তলায় সিএসই বিভাগের ভিসি কক্ষে এই সেমিনারটি আয়োজিত হয়।

    সেমিনারে প্রধান আকর্ষণ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (UNDP)-এর হেড অব কমিউনিকেশন আব্দুল কাইয়ুম। তিনি ডিজিটাল যোগাযোগ ও বৈশ্বিক প্রেক্ষাপটে এর ক্রমবর্ধমান গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, "আজ থেকে ১০ বছর পরে সবাই হয়তো জব পাবে, কিন্তু সবার অবস্থা একই হবে না। কমিউনিকেশনের অভাবে কেউ হবে ম্যানেজার, আবার কেউ হবে বেকার। বর্তমান সময়ে কার্যকর ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের কৌশলই পেশাদার জীবনে বড় পার্থক্য গড়ে দেবে।"

    অনুষ্ঠানে উপস্থিত অর্থনীতি বিভাগের অধ্যাপক তাবাসসুম শিক্ষার্থীদের সচেতন করে বলেন, "জব মার্কেটে শুধুমাত্র সঠিক কমিউনিকেশনের অভাবে আমাদের শিক্ষার্থীরা অনেক বেশি পিছিয়ে পড়ছে।"  একই বিভাগের লেকচারার মাসুম বিল্লাহ পাটোয়ারী তার বক্তব্যে বলেন, "একটি জরিপ বলছে, আগামী পৃথিবীকে মূলত তিনটি ক্যাটাগরির শক্তি নেতৃত্ব দেবে—এআই (AI), রোবোটিকস এবং মেশিন লার্নিং। এসবের সাথে খাপ খাইয়ে নিতে নিজেদের দক্ষ করে তোলা এখন সময়ের দাবি।"

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইটি সোসাইটির নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ।

    সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ডিজিটাল কমিউনিকেশনের বিভিন্ন কারিগরি ও কৌশলগত দিক সম্পর্কে সরাসরি বিশেষজ্ঞদের কাছ থেকে জানার সুযোগ পান।

    সেমিনারের কনভেনর পিউস সাহার পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের প্রযুক্তিগতভাবে দক্ষ ও সচেতন করে তুলতেই নিয়মিত এ ধরণের আয়োজন অব্যাহত থাকবে।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now
    ইমতিয়াজ উদ্দিন

    ইমতিয়াজ উদ্দিন

    জগন্নাথ বিশ্ববিদ্যাল প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

    জবি আইটি সোসাইটির সেমিনারে ইউএনডিপি-র হেড অব কমিউনিকেশন আব্দুল কাইয়ুম

    প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

    featured Image

    আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে ডিজিটাল যোগাযোগে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির (JNUITS) উদ্যোগে 'মাস্টারিং দি আর্ট অফ ডিজিটাল কমিউনিকেশনস' (Mastering the Art of Digital Communications) শীর্ষক এক বিশেষ  অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের পঞ্চম তলায় সিএসই বিভাগের ভিসি কক্ষে এই সেমিনারটি আয়োজিত হয়।

    সেমিনারে প্রধান আকর্ষণ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (UNDP)-এর হেড অব কমিউনিকেশন আব্দুল কাইয়ুম। তিনি ডিজিটাল যোগাযোগ ও বৈশ্বিক প্রেক্ষাপটে এর ক্রমবর্ধমান গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, "আজ থেকে ১০ বছর পরে সবাই হয়তো জব পাবে, কিন্তু সবার অবস্থা একই হবে না। কমিউনিকেশনের অভাবে কেউ হবে ম্যানেজার, আবার কেউ হবে বেকার। বর্তমান সময়ে কার্যকর ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের কৌশলই পেশাদার জীবনে বড় পার্থক্য গড়ে দেবে।"

    অনুষ্ঠানে উপস্থিত অর্থনীতি বিভাগের অধ্যাপক তাবাসসুম শিক্ষার্থীদের সচেতন করে বলেন, "জব মার্কেটে শুধুমাত্র সঠিক কমিউনিকেশনের অভাবে আমাদের শিক্ষার্থীরা অনেক বেশি পিছিয়ে পড়ছে।"  একই বিভাগের লেকচারার মাসুম বিল্লাহ পাটোয়ারী তার বক্তব্যে বলেন, "একটি জরিপ বলছে, আগামী পৃথিবীকে মূলত তিনটি ক্যাটাগরির শক্তি নেতৃত্ব দেবে—এআই (AI), রোবোটিকস এবং মেশিন লার্নিং। এসবের সাথে খাপ খাইয়ে নিতে নিজেদের দক্ষ করে তোলা এখন সময়ের দাবি।"

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইটি সোসাইটির নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ।

    সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ডিজিটাল কমিউনিকেশনের বিভিন্ন কারিগরি ও কৌশলগত দিক সম্পর্কে সরাসরি বিশেষজ্ঞদের কাছ থেকে জানার সুযোগ পান।

    সেমিনারের কনভেনর পিউস সাহার পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের প্রযুক্তিগতভাবে দক্ষ ও সচেতন করে তুলতেই নিয়মিত এ ধরণের আয়োজন অব্যাহত থাকবে।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।