ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলায় অভিযান চালিয়ে এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার ভাড়া বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি দল পৌরসভার শীতলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে জেসমিন আক্তার (৩৫) নামে এক নারীকে গ্রেফতার করা হয়।
এ সময় তার ভাড়া বাসা তল্লাশি করে ১১ বোতল McDowell’s No.1 বিদেশি মদ এবং ৩টি Kingfisher Strong Premium Beer (৫০০ মিলি) ক্যান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য আইন অনুযায়ী জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেফতারকৃত জেসমিন আক্তারের বিরুদ্ধে এর আগে একটি মাদক মামলা রয়েছে।
আপনার মতামত লিখুন