ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ১০ নম্বর বায়েক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নয়নপুন টু কোল্লাপাথর সড়কটি বড় বায়েক থেকে কোল্লাপাথর শহীদ মিনার পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কগুলো দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, এসব সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন। আশপাশের আট থেকে ১০টি গ্রামের স্কুল-কলেজগামী শিক্ষার্থী, সাধারণ যাত্রী, রোগী বহনকারী যানবাহন, অটোরিকশা, সিএনজি ও মিনি ট্রাক নিয়মিত চলাচল করে। তবে সংস্কারের অভাব এবং ইট-বালুবাহী ভারী ট্রাক্টর চলাচলের কারণে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এতে সড়কগুলো প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
বিশেষ করে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে গর্তগুলো আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। কাদামাটি ও খানাখন্দএর কারণে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্কদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে গুরুত্বপূর্ণ সড়ক বেহাল,চরম ভোগান্তিতে এলাকাসী
এলাকাবাসী জানান, সড়কের পাশে দুটি মসজিদ, একটি মাদ্রাসা, ঈদগাহ ও কবরস্থান রয়েছে। ধর্মীয় ও সামাজিক বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে এসব সড়কই একমাত্র ভরসা। কিন্তু সড়কের বর্তমান করুণ অবস্থার কারণে এলাকাবাসীর দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের দাবি, জনদুর্ভোগ লাঘব, নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে দ্রুত সড়কগুলো সংস্কার ও পাকাকরণের উদ্যোগ নেওয়া হোক।
এ বিষয়ে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের আশা, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে।
আপনার মতামত লিখুন