চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

রাণীশংকৈলে পিআইওর ওপর হামলা: মামলায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ন

রাণীশংকৈলে পিআইওর ওপর হামলা: মামলায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা গ্রেফতার

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদে দায়িত্ব পালনকালে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরনবী সরকারের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মামুনুর রশিদ মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) রাত প্রায় ৯টার দিকে দিনাজপুর শহরের সুইহারি এলাকা থেকে তাকে আটক করা হয়।

    পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ এপ্রিল সন্ধ্যায় উপজেলা পরিষদে দায়িত্ব পালনকালে পিআইও নুরনবী সরকারের কার্যালয়ে একদল ব্যক্তি প্রবেশ করে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং অফিসে ভাঙচুর চালায়। এ ঘটনায় ওই রাতেই নুরনবী সরকার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় মামুনুর রশিদ মামুন, উপজেলা পর্যায়ের কয়েকজন নেতা এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়।

    মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ভান্ডারা এলাকা থেকে জিয়াউর রহমান নামে একজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

    ভুক্তভোগী কর্মকর্তা নুরনবী সরকার অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তার কাছে অনৈতিক সুবিধা চাওয়া হচ্ছিল। তিনি এতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়। হামলার সময় তাকে মারধর করা হয় এবং অফিসের আসবাবপত্র নষ্ট করা হয় বলেও তিনি দাবি করেন।

    এদিকে সরকারি কর্মকর্তার ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ৮ এপ্রিল ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের সংগঠন পৃথকভাবে নিন্দা জানায়। রাণীশংকৈল অফিসার্স ক্লাবও একইদিনে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয়।

    অন্যদিকে মামলায় কয়েকজন সাংবাদিকের নাম অন্তর্ভুক্ত হওয়ায় স্থানীয় সাংবাদিকদের একটি অংশ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

    মামলার তদন্ত কর্মকর্তা রহমতুল্লাহ রনি বলেন, দিনাজপুর কোতয়ালী থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে সুইহারি ড্রাইভারপাড়া এলাকা থেকে মামুনুর রশিদ মামুনকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now
    হাসিনুজ্জামান মিন্টু

    হাসিনুজ্জামান মিন্টু

    রানীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    শনিবার, ১১ এপ্রিল ২০২৬

    রাণীশংকৈলে পিআইওর ওপর হামলা: মামলায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ন

    প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

    featured Image

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদে দায়িত্ব পালনকালে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরনবী সরকারের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মামুনুর রশিদ মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) রাত প্রায় ৯টার দিকে দিনাজপুর শহরের সুইহারি এলাকা থেকে তাকে আটক করা হয়।

    পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ এপ্রিল সন্ধ্যায় উপজেলা পরিষদে দায়িত্ব পালনকালে পিআইও নুরনবী সরকারের কার্যালয়ে একদল ব্যক্তি প্রবেশ করে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং অফিসে ভাঙচুর চালায়। এ ঘটনায় ওই রাতেই নুরনবী সরকার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় মামুনুর রশিদ মামুন, উপজেলা পর্যায়ের কয়েকজন নেতা এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়।

    মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ভান্ডারা এলাকা থেকে জিয়াউর রহমান নামে একজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

    ভুক্তভোগী কর্মকর্তা নুরনবী সরকার অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তার কাছে অনৈতিক সুবিধা চাওয়া হচ্ছিল। তিনি এতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়। হামলার সময় তাকে মারধর করা হয় এবং অফিসের আসবাবপত্র নষ্ট করা হয় বলেও তিনি দাবি করেন।

    এদিকে সরকারি কর্মকর্তার ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ৮ এপ্রিল ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের সংগঠন পৃথকভাবে নিন্দা জানায়। রাণীশংকৈল অফিসার্স ক্লাবও একইদিনে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয়।

    অন্যদিকে মামলায় কয়েকজন সাংবাদিকের নাম অন্তর্ভুক্ত হওয়ায় স্থানীয় সাংবাদিকদের একটি অংশ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

    মামলার তদন্ত কর্মকর্তা রহমতুল্লাহ রনি বলেন, দিনাজপুর কোতয়ালী থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে সুইহারি ড্রাইভারপাড়া এলাকা থেকে মামুনুর রশিদ মামুনকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।