চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সন্ধ্যা, প্রিয় পাঠক!

রাণীশংকৈলে খাল পুনঃখনন কার্যক্রম শুরু, কৃষি ও জলাবদ্ধতা সমস্যায়

রাণীশংকৈলে খাল পুনঃখনন কার্যক্রম শুরু, কৃষি ও জলাবদ্ধতা সমস্যায় স্বস্তির আশা

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কৃষি উৎপাদন বাড়ানো এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা কমাতে খাল পুনঃখনন কার্যক্রমের সূচনা হয়েছে।

    শনিবার (১১ এপ্রিল ২০২৬) সকালে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের জওগাঁও ব্রিজ এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই উন্নয়নমূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম। এ সময় রাণীশংকৈল উপজেলা বিএনপির সভাপতি মোঃ আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আলওয়াদুদ বিন আলিফ, পৌর বিএনপির সভাপতি সাবেক অধ্যক্ষ শাহাজান আলী ও সাধারণ সম্পাদক মহসিন আলী নন্দুয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি জমিরুল ইসলাম, পৌর বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হুদা সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন নন্দুয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল বারী এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নুরুন্নবী সরকারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

    সংশ্লিষ্টরা জানান, ২০২৫-২০২৬ অর্থবছরের অতিদরিদ্র জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নেওয়া কর্মসূচির আওতায় এই খাল পুনঃখনন করা হচ্ছে। নন্দুয়ার ইউনিয়নের ভন্ডগ্রাম মৌজায় অবস্থিত শাহীবুর রহমানের জমি এলাকা থেকে শুরু হয়ে জওগাঁও ব্রিজ পর্যন্ত এই খনন কাজ পরিচালিত হবে।

    স্থানীয়দের মতে, খালটি পুনরুদ্ধার হলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন সম্ভব হবে এবং সেচ সুবিধা বাড়বে, যা কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আনবে।

    উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে পরিচালিত এই প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন কর্মসংস্থান তৈরি হবে, অন্যদিকে এলাকার সামগ্রিক উন্নয়নেও গতি আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now
    হাসিনুজ্জামান মিন্টু

    হাসিনুজ্জামান মিন্টু

    রানীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    শনিবার, ১১ এপ্রিল ২০২৬

    রাণীশংকৈলে খাল পুনঃখনন কার্যক্রম শুরু, কৃষি ও জলাবদ্ধতা সমস্যায়

    প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

    featured Image

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কৃষি উৎপাদন বাড়ানো এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা কমাতে খাল পুনঃখনন কার্যক্রমের সূচনা হয়েছে।

    শনিবার (১১ এপ্রিল ২০২৬) সকালে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের জওগাঁও ব্রিজ এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই উন্নয়নমূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম। এ সময় রাণীশংকৈল উপজেলা বিএনপির সভাপতি মোঃ আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আলওয়াদুদ বিন আলিফ, পৌর বিএনপির সভাপতি সাবেক অধ্যক্ষ শাহাজান আলী ও সাধারণ সম্পাদক মহসিন আলী নন্দুয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি জমিরুল ইসলাম, পৌর বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হুদা সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন নন্দুয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল বারী এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নুরুন্নবী সরকারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

    সংশ্লিষ্টরা জানান, ২০২৫-২০২৬ অর্থবছরের অতিদরিদ্র জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নেওয়া কর্মসূচির আওতায় এই খাল পুনঃখনন করা হচ্ছে। নন্দুয়ার ইউনিয়নের ভন্ডগ্রাম মৌজায় অবস্থিত শাহীবুর রহমানের জমি এলাকা থেকে শুরু হয়ে জওগাঁও ব্রিজ পর্যন্ত এই খনন কাজ পরিচালিত হবে।

    স্থানীয়দের মতে, খালটি পুনরুদ্ধার হলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন সম্ভব হবে এবং সেচ সুবিধা বাড়বে, যা কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আনবে।

    উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে পরিচালিত এই প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন কর্মসংস্থান তৈরি হবে, অন্যদিকে এলাকার সামগ্রিক উন্নয়নেও গতি আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।