চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

জবিতে বৈশাখী উৎসবের প্রস্তুতি পরিদর্শন জবি উপাচার্যের

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুইদিনব্যাপী (১৪ ও ১৫ এপ্রিল) বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এবারের পহেলা বৈশাখ নানা আয়োজনের মধ্য দিয়ে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হবে।

    এরই ধারাবাহিকতায় আজ রবিবার (১২ এপ্রিল ২০২৬) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন ক্যাম্পাসস্থ চারুকলা অনুষদে আয়োজিত বাংলা নববর্ষ উদযাপনের শোভাযাত্রার জন্য প্রস্তুতকৃত বিভিন্ন উপকরণ (পাখি, চরকি, সূরযমূখি ফুল, ফড়িং ইত্যাদি) ও সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন।

    পরিদর্শনকালে উপাচার্য চারুকলা অনুষদের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং আসন্ন নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানসমূহ সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীদের উৎসাহ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিতব্য শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৈশাখী মেলার স্থানসমূহ পর্যবেক্ষণ করেন।

    এ সময় চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. বজলুর রশীদ খানসহ অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারা উপাচার্য মহোদয়কে প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে অবহিত করেন এবং নির্ধারিত কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

    উল্লেখ্য, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ সংগীত, কনসার্ট ও বৈশাখী মেলাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী এই উৎসব উদ্‌যাপনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now
    ইমতিয়াজ উদ্দিন

    ইমতিয়াজ উদ্দিন

    জগন্নাথ বিশ্ববিদ্যাল প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

    জবিতে বৈশাখী উৎসবের প্রস্তুতি পরিদর্শন জবি উপাচার্যের

    প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

    featured Image

    বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুইদিনব্যাপী (১৪ ও ১৫ এপ্রিল) বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এবারের পহেলা বৈশাখ নানা আয়োজনের মধ্য দিয়ে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হবে।

    এরই ধারাবাহিকতায় আজ রবিবার (১২ এপ্রিল ২০২৬) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন ক্যাম্পাসস্থ চারুকলা অনুষদে আয়োজিত বাংলা নববর্ষ উদযাপনের শোভাযাত্রার জন্য প্রস্তুতকৃত বিভিন্ন উপকরণ (পাখি, চরকি, সূরযমূখি ফুল, ফড়িং ইত্যাদি) ও সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন।

    পরিদর্শনকালে উপাচার্য চারুকলা অনুষদের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং আসন্ন নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানসমূহ সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীদের উৎসাহ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিতব্য শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৈশাখী মেলার স্থানসমূহ পর্যবেক্ষণ করেন।

    এ সময় চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. বজলুর রশীদ খানসহ অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারা উপাচার্য মহোদয়কে প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে অবহিত করেন এবং নির্ধারিত কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

    উল্লেখ্য, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ সংগীত, কনসার্ট ও বৈশাখী মেলাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী এই উৎসব উদ্‌যাপনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।