চ্যানেল এ

কসবা থানার ওসিসহ তিন পুলিশ সদস্যের জেলা পর্যায়ে সম্মাননা অর্জন

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব নাজনীন সুলতানা জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ মাসের সার্বিক কর্মমূল্যায়নে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা অর্জন করেছেন। ২৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে তিনি জেলার সুযোগ্য পুলিশ সুপারের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা সনদ গ্রহণ করেন। এছাড়াও কসবা থানার আরও দুই কর্মকর্তা জেলা পর্যায়ে কৃতিত্বের স্বীকৃতি পেয়েছেন। থানায় কর্মরত এসআই মোঃ ফারুক হোসেন শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এবং এএসআই আছহাব উদ্দীন জেলার শ্রেষ্ঠ পরোয়ানা তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন। জেলা পুলিশের মাসিক কর্মমূল্যায়নের ভিত্তিতে আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, পরোয়ানা তামিলসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়। তাঁদের এ সাফল্যে কসবা থানার মর্যাদা আরও বৃদ্ধি পেয়েছে। কসবা থানার পক্ষ থেকে অফিসার ইনচার্জসহ সম্মাননা প্রাপ্ত সকল কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

কসবা থানার ওসিসহ তিন পুলিশ সদস্যের জেলা পর্যায়ে সম্মাননা অর্জন
App Icon
অ্যাপ ইন্সটল করুন

দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

সর্বশেষ খবরের আপডেট চান?

সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।