চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

পহেলা বৈশাখে রাণীশংকৈলে দেয়াল ধসে প্রাণ গেল ৪ বছরের শিশুর

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    পহেলা বৈশাখের আনন্দঘন দিনেই ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ঘটে গেল হৃদয়বিদারক এক দুর্ঘটনা। পুরনো সীমানা দেয়াল ধসে পড়ে মুবাশ্বিরা (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

    মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার পৌর শহরের কলেজহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুবাশ্বিরা স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী মুনজুর আলমের মেয়ে।

    প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, নববর্ষের দুপুরে বাড়ির গেটের সামনে খেলছিল শিশুটি। এ সময় পাশের বাড়ির একটি দীর্ঘদিনের জীর্ণ ও ঝুঁকিপূর্ণ সীমানা প্রাচীর হঠাৎ ভেঙে পড়ে তার ওপর। এতে ইটের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় সে।

    স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ঘটনার পরপরই এলাকায় শোকের ছায়া নেমে আসে। পহেলা বৈশাখের আনন্দ মুহূর্তেই পরিণত হয় শোকে।

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now
    হাসিনুজ্জামান মিন্টু

    হাসিনুজ্জামান মিন্টু

    রানীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

    পহেলা বৈশাখে রাণীশংকৈলে দেয়াল ধসে প্রাণ গেল ৪ বছরের শিশুর

    প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

    featured Image

    পহেলা বৈশাখের আনন্দঘন দিনেই ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ঘটে গেল হৃদয়বিদারক এক দুর্ঘটনা। পুরনো সীমানা দেয়াল ধসে পড়ে মুবাশ্বিরা (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

    মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার পৌর শহরের কলেজহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুবাশ্বিরা স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী মুনজুর আলমের মেয়ে।

    প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, নববর্ষের দুপুরে বাড়ির গেটের সামনে খেলছিল শিশুটি। এ সময় পাশের বাড়ির একটি দীর্ঘদিনের জীর্ণ ও ঝুঁকিপূর্ণ সীমানা প্রাচীর হঠাৎ ভেঙে পড়ে তার ওপর। এতে ইটের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় সে।

    স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ঘটনার পরপরই এলাকায় শোকের ছায়া নেমে আসে। পহেলা বৈশাখের আনন্দ মুহূর্তেই পরিণত হয় শোকে।

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।