চ্যানেল এ

পহেলা বৈশাখে রাণীশংকৈলে দেয়াল ধসে প্রাণ গেল ৪ বছরের শিশুর

পহেলা বৈশাখের আনন্দঘন দিনেই ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ঘটে গেল হৃদয়বিদারক এক দুর্ঘটনা। পুরনো সীমানা দেয়াল ধসে পড়ে মুবাশ্বিরা (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার পৌর শহরের কলেজহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুবাশ্বিরা স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী মুনজুর আলমের মেয়ে। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, নববর্ষের দুপুরে বাড়ির গেটের সামনে খেলছিল শিশুটি। এ সময় পাশের বাড়ির একটি দীর্ঘদিনের জীর্ণ ও ঝুঁকিপূর্ণ সীমানা প্রাচীর হঠাৎ ভেঙে পড়ে তার ওপর। এতে ইটের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই এলাকায় শোকের ছায়া নেমে আসে। পহেলা বৈশাখের আনন্দ মুহূর্তেই পরিণত হয় শোকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পহেলা বৈশাখে রাণীশংকৈলে দেয়াল ধসে প্রাণ গেল ৪ বছরের শিশুর
App Icon
অ্যাপ ইন্সটল করুন

দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

সর্বশেষ খবরের আপডেট চান?

সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।