বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার সকাল ১১টায় শহরের বত্রিশ এলাকা থেকে একটি বিশাল মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে এসে শেষ হয়।
আয়োজনে নেতৃত্ব দেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক এডভোকেট আবু আহমেদ ফয়জুল করিম মুবিন।
বর্ণাঢ্য এই শোভাযাত্রায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ছিলেন—
এনামুল হক উমর, চন্দ্র সূত্রধর, কামরুজ্জামান পাবেল, সাইফুল ইসলাম তুহিন, কাজী পিয়েল, ইব্রাহিম খান লুদি, পিপুল চন্দ্র বণিক, পিথুরাজ খান, কামরুল, হাবিবুর রহমান হবি, মো. সোহেল প্রমুখ।
শহরজুড়ে মুখর ছিল স্লোগান—
“শুভ শুভ শুভদিন, বিএনপির জন্মদিন – মুবিন ভাইয়ের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।”
পুরো কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, যা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। নেতাকর্মীরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী শুধু উৎসব নয়, এটি দলের আদর্শ ও আন্দোলনের নতুন শপথ নেওয়ার দিন।
আপনার মতামত লিখুন