চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

জয়পুরহাটে মোবাইল ফোনে কথা বলাকে কেন্দ্র করে স্ত্রী হত্যা

জয়পুরহাটে মোবাইল ফোনে কথা বলাকে কেন্দ্র করে স্ত্রী হত্যা, এলাকায় চাঞ্চল্য স্বামীর সন্ধানে পুলিশ।

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    জয়পুরহাটের কালাই উপজেলায় পরকীয়া সন্দেহের জেরে দ্বিতীয় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

    শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার এলতা উত্তরপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

    নিহত মোসা. খালেদা (৩৫) একই গ্রামের আব্দুল বারী ওরফে সাইদুর (৫৫)-এর দ্বিতীয় স্ত্রী।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই যুগ আগে কালাই উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুল বাকী ওরফে সাইদুরের সঙ্গে এলতা উত্তরপাড়া গ্রামের খালেদার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ঘরজামাই হিসেবে স্ত্রীর বাবার বাড়িতে বসবাস করতেন। তাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে।

    শনিবার দুপুরে স্ত্রী মোবাইল ফোনে অন্য এক ব্যক্তির সঙ্গে কথা বলাকে কেন্দ্র করে স্বামীর মনে পরকীয়ার সন্দেহ তৈরি হয়। এ নিয়ে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও মারধরের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, এ সময় স্বামী স্ত্রীর সোনার গয়না কেড়ে নেয়। পরে সন্ধ্যায় স্থানীয়রা উভয়ের মধ্যে বিষয়টি মীমাংসা করে দেন।

    তবে গভীর রাতে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত আনুমানিক ৩টার দিকে স্বামী গলায় ওড়না ও তার পেঁচিয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

    কালাই থানার ওসি (তদন্ত) দীপেন্দ্রনাথ সিংহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সন্দেহের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি 

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now

    বিষয় : দিনাজপুর জয়পুরহাট ডাকসু আমতলী ঝিনাইদহ কুয়াকাটা শিক্ষাঙ্গন মিলাদুন্নবী তালতলী শেয়ার বাজার খবর বিনোদন ভারত পটুয়াখালী গলাচিপা রাজনীতি বিএনপি ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর কসবা জাতীয় সংসদ নির্বাচন বিজয়নগর দরিদ্র পরিবার

    মোঃ আল আমিন

    মোঃ আল আমিন

    প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

    জয়পুরহাটে মোবাইল ফোনে কথা বলাকে কেন্দ্র করে স্ত্রী হত্যা

    প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

    featured Image

    জয়পুরহাটের কালাই উপজেলায় পরকীয়া সন্দেহের জেরে দ্বিতীয় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

    শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার এলতা উত্তরপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

    নিহত মোসা. খালেদা (৩৫) একই গ্রামের আব্দুল বারী ওরফে সাইদুর (৫৫)-এর দ্বিতীয় স্ত্রী।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই যুগ আগে কালাই উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুল বাকী ওরফে সাইদুরের সঙ্গে এলতা উত্তরপাড়া গ্রামের খালেদার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ঘরজামাই হিসেবে স্ত্রীর বাবার বাড়িতে বসবাস করতেন। তাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে।

    শনিবার দুপুরে স্ত্রী মোবাইল ফোনে অন্য এক ব্যক্তির সঙ্গে কথা বলাকে কেন্দ্র করে স্বামীর মনে পরকীয়ার সন্দেহ তৈরি হয়। এ নিয়ে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও মারধরের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, এ সময় স্বামী স্ত্রীর সোনার গয়না কেড়ে নেয়। পরে সন্ধ্যায় স্থানীয়রা উভয়ের মধ্যে বিষয়টি মীমাংসা করে দেন।

    তবে গভীর রাতে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত আনুমানিক ৩টার দিকে স্বামী গলায় ওড়না ও তার পেঁচিয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

    কালাই থানার ওসি (তদন্ত) দীপেন্দ্রনাথ সিংহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সন্দেহের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি 

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।