চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ রাত্রি, প্রিয় পাঠক!

মোচিকে আখ রোপন উদ্বোধন অনুষ্ঠান

মোচিকে আখ রোপন উদ্বোধন অনুষ্ঠান

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    ২০২৫-২৬ মাড়াই মৌসুম থেকে কৃষকের আখের মূল্য ৪৮ ঘন্টার মধ্যে পরিশোধ করা হবে। আখ বিক্রির সাথে সাথে কৃষকের টাকা পরিশোধের চেষ্টা করা হচ্ছে। কৃষকদের আখ মিলে দেওয়ার পর টাকার জন্য আর অপেক্ষা করতে হবে না। ধাপে ধাপে আখের মূল্য বৃদ্ধি করা হয়েছে। এখন সময় উপযোগী মূল্য বৃদ্ধির বিষয়টি বিবেচনাধীন রয়েছে।

    শিল্প মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত দ্বায়িত্বে) রশিদুল হাসান মোবারকগঞ্জ সুগার মিলের ২০২৫-২৬ রোপন মৌসুমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। বুধবার (০ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মহেশ্বরচাঁদা গ্রামের আজগার আলীর বীজ ক্ষেতে আখ খন্ড রোপনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন।

    এসময় উপস্থিত ছিলেন, চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের ইক্ষু উন্নয়ন ও গবেষণা বিভাগের পরিচালক ড. আব্দুল আলিম খান, যুগ্ন সচিব সাজেদুর রহমান, করপোরেশনের প্রধান (সিপিই) ড. জেবুন নাহার ফেরদৌস, প্রধান প্রকৌশলী মো. মাহমুদুল হক, ফিল্ড রিচার্স বিভাগের মহাব্যবস্থাপক মো. ইউসছুফ আলী, মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ.ন.ম জুবায়ের, জিএম (কৃষি) গৌতম কুমার মন্ডল, মৌচিক শ্রমিক ইউনিয়নে সভাপতি শফিকুল ইসলাম রিংকু, সাধারন সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম ও সাবজোন প্রধান দেবেনন্দ্রনাথ মন্ডল প্রমুখ।

    পরে মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ.ন.ম জুবায়ের এর সভাপতিত্বে মিল এলাকার কৃষকদের অংশগ্রহনে আখচাষ বৃদ্ধি ও মিলে পরিস্কার পরিচ্ছন্ন আখ সরবরাহের লক্ষে চাষি উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেসময় স্বাগত বক্তব্য রাখেন, জিএম (কৃষি) গৌতম কুমার মন্ডল।

    প্রধান অতিথির বক্তব্যে চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান রশিদুল হাসান বলেন, চিনি শিল্পের উন্নয়নে কাজ করা হচ্ছে। আগামিতে আখের মূল্য বৃদ্ধি করা হবে। মানসম্মত সার ও কীটনাশক সরবরাহ নিশ্চিত করা হবে। আখ দির্ঘ মেয়াদি ফসল তাই আখের সাথে সাথী ফসলের চাষে উদ্বুদ্ধ করতে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। আখচষের সাথে বহুমুখি অর্থকারী ফসল চাষে উদ্বুদ্ধ করা হবে। আখচাষ লাভজনক করতে সবধরনের পদক্ষেপ নেওয়া হবে। সভায় কৃষকদের মধ্যে বদর উদ্দীন, আব্দুল ওয়াদুদ, মিজানুর রহমান ও আলহাজ্ব আব্দুস সবুর বক্তব্য রাখেন।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক

    বিষয় : ঝিনাইদহ

    আপনার মতামত লিখুন

    চ্যানেল এ

    সোমবার, ০২ মার্চ ২০২৬

    মোচিকে আখ রোপন উদ্বোধন অনুষ্ঠান

    প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৫

    featured Image

    ২০২৫-২৬ মাড়াই মৌসুম থেকে কৃষকের আখের মূল্য ৪৮ ঘন্টার মধ্যে পরিশোধ করা হবে। আখ বিক্রির সাথে সাথে কৃষকের টাকা পরিশোধের চেষ্টা করা হচ্ছে। কৃষকদের আখ মিলে দেওয়ার পর টাকার জন্য আর অপেক্ষা করতে হবে না। ধাপে ধাপে আখের মূল্য বৃদ্ধি করা হয়েছে। এখন সময় উপযোগী মূল্য বৃদ্ধির বিষয়টি বিবেচনাধীন রয়েছে।

    শিল্প মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত দ্বায়িত্বে) রশিদুল হাসান মোবারকগঞ্জ সুগার মিলের ২০২৫-২৬ রোপন মৌসুমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। বুধবার (০ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মহেশ্বরচাঁদা গ্রামের আজগার আলীর বীজ ক্ষেতে আখ খন্ড রোপনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন।

    এসময় উপস্থিত ছিলেন, চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের ইক্ষু উন্নয়ন ও গবেষণা বিভাগের পরিচালক ড. আব্দুল আলিম খান, যুগ্ন সচিব সাজেদুর রহমান, করপোরেশনের প্রধান (সিপিই) ড. জেবুন নাহার ফেরদৌস, প্রধান প্রকৌশলী মো. মাহমুদুল হক, ফিল্ড রিচার্স বিভাগের মহাব্যবস্থাপক মো. ইউসছুফ আলী, মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ.ন.ম জুবায়ের, জিএম (কৃষি) গৌতম কুমার মন্ডল, মৌচিক শ্রমিক ইউনিয়নে সভাপতি শফিকুল ইসলাম রিংকু, সাধারন সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম ও সাবজোন প্রধান দেবেনন্দ্রনাথ মন্ডল প্রমুখ।

    পরে মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ.ন.ম জুবায়ের এর সভাপতিত্বে মিল এলাকার কৃষকদের অংশগ্রহনে আখচাষ বৃদ্ধি ও মিলে পরিস্কার পরিচ্ছন্ন আখ সরবরাহের লক্ষে চাষি উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেসময় স্বাগত বক্তব্য রাখেন, জিএম (কৃষি) গৌতম কুমার মন্ডল।

    প্রধান অতিথির বক্তব্যে চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান রশিদুল হাসান বলেন, চিনি শিল্পের উন্নয়নে কাজ করা হচ্ছে। আগামিতে আখের মূল্য বৃদ্ধি করা হবে। মানসম্মত সার ও কীটনাশক সরবরাহ নিশ্চিত করা হবে। আখ দির্ঘ মেয়াদি ফসল তাই আখের সাথে সাথী ফসলের চাষে উদ্বুদ্ধ করতে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। আখচষের সাথে বহুমুখি অর্থকারী ফসল চাষে উদ্বুদ্ধ করা হবে। আখচাষ লাভজনক করতে সবধরনের পদক্ষেপ নেওয়া হবে। সভায় কৃষকদের মধ্যে বদর উদ্দীন, আব্দুল ওয়াদুদ, মিজানুর রহমান ও আলহাজ্ব আব্দুস সবুর বক্তব্য রাখেন।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।