চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ রাত্রি, প্রিয় পাঠক!

বঙ্গবন্ধু পরিষদের নেতা আলী নেওয়াজ কারাগারে

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    হত্যাচেষ্টা মামলায় ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. আলী নেওয়াজের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

    শুক্রবার (১০ অক্টোবর) উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র এ আদেশ দিয়েছেন।

    ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক আতিকুল ইসলাম জানান, জুলাই আন্দোলনের এক হত্যাচেষ্টা মামলায় আলী নেওয়াজকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক রোবেল মিয়া কারাগারে রাখার আবেদন করেন।

    আসামিপক্ষের আইনজীবী সোলাইমান হোসেন জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি নিয়ে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

    কারাগারে রাখার আবেদনে বলা হয়, শুক্রবার রাত ৩টার দিকে রাজধানীর দক্ষিণ খান এলাকায় নিজ বাসায় অবস্থানকালে মব সৃষ্টি করে তাকে পুলিশে দেয় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। পরে সকাল ৬টার দিকে দক্ষিণ খান থানা থেকে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়।তিনি ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক।

    মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের ৪ আগস্ট বেলা ১১টায় উত্তরা পশ্চিম থানাধীন আজমপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন (১৮)। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের হামলায় চোখে গুলিবিদ্ধ হন তিনি। পরে ঢাকার চক্ষু বিজ্ঞান হাসপাতাল ও সামরিক হাসপাতালে চিকিৎসা নেন।

    এ ঘটনায় গত ১৩ নভেম্বর ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা আসান উল্লাহ বাদী হয়ে শেখ হাসিনাসহ ২০৩ জনকে এজাহারনামীয় আসামি করে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক

    আপনার মতামত লিখুন

    চ্যানেল এ

    সোমবার, ০২ মার্চ ২০২৬

    বঙ্গবন্ধু পরিষদের নেতা আলী নেওয়াজ কারাগারে

    প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৫

    featured Image

    হত্যাচেষ্টা মামলায় ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. আলী নেওয়াজের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

    শুক্রবার (১০ অক্টোবর) উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র এ আদেশ দিয়েছেন।

    ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক আতিকুল ইসলাম জানান, জুলাই আন্দোলনের এক হত্যাচেষ্টা মামলায় আলী নেওয়াজকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক রোবেল মিয়া কারাগারে রাখার আবেদন করেন।

    আসামিপক্ষের আইনজীবী সোলাইমান হোসেন জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি নিয়ে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

    কারাগারে রাখার আবেদনে বলা হয়, শুক্রবার রাত ৩টার দিকে রাজধানীর দক্ষিণ খান এলাকায় নিজ বাসায় অবস্থানকালে মব সৃষ্টি করে তাকে পুলিশে দেয় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। পরে সকাল ৬টার দিকে দক্ষিণ খান থানা থেকে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়।তিনি ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক।

    মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের ৪ আগস্ট বেলা ১১টায় উত্তরা পশ্চিম থানাধীন আজমপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন (১৮)। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের হামলায় চোখে গুলিবিদ্ধ হন তিনি। পরে ঢাকার চক্ষু বিজ্ঞান হাসপাতাল ও সামরিক হাসপাতালে চিকিৎসা নেন।

    এ ঘটনায় গত ১৩ নভেম্বর ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা আসান উল্লাহ বাদী হয়ে শেখ হাসিনাসহ ২০৩ জনকে এজাহারনামীয় আসামি করে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।