বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন এবং চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, জননেতা আলহাজ্ব এনামুল হক এনামের সমর্থনে লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। পটিয়া উপজেলার ৬নং কুসুমপুরা ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঈনুল আলম ছোটনের নেতৃত্বে স্থানীয় বাজার, দোকানপাট ও সাধারণ মানুষের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়। এসময় নেতৃবৃন্দ দেশের সার্বিক উন্নয়ন ও রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফার গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরেন।
লিফলেট বিতরণ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুসুমপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মোমেন সওদাগর, বিএনপি নেতা মোঃ হারুনুর রশীদ, আশফাক উদ্দীন আহমেদ মিঠু, হেলাল উদ্দীন, আহমেদুল হক, আবদুল আজিজ, হাসমত আলী, একরাম খাঁন, আবদু সাত্তার, আবু হোসেন দুলাল ও আইয়ুব আলী।
অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সোলাইমান, সদস্য নাজিম উদ্দীন, পটিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, কুসুমপুরা ইউনিয়ন যুবদল নেতা মোঃ সোহেল চৌধুরী, মোঃ আলমগীর হোসাইন, জিকে তাহের, মোঃ জহির আলম, আমজাদ উদ্দিন লিটন, নেজাম উদ্দিন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা ওসমান আহমেদ শান্ত।
তৃণমূল ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি নেতা মোঃ ইলিয়াস, আবুল কাশেম, মোঃ আলমগীর, মোঃ ইয়াসিন, মোঃ শফি, আবদুল হামিদ কালু, মোঃ মামুন, মাহাবুর রহমান, বোরহান উদ্দিন, রেহান উদ্দীন, আবদুল কাদের, মোঃ শাকিল, মোঃ মামুন। এছাড়া ওয়ার্ড যুবদল নেতা মোঃ হাসান, এরফানুল হক, আবুল হাশেম, আবু তৈয়ব, মোঃ সুজন এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ রুবেল, মাহাবুব আলম, জামাল উদ্দীন ও সাইফুল ইসলাম লিটু উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে ছাত্রদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আবছার উদ্দীন বাবু, মোঃ রিয়াদ, ইমরান খাঁন বাবু ও মোঃ মিনহাজ প্রমুখ।
নেতৃবৃন্দ এসময় আগামী দিনে ধানের শীষের প্রার্থী এনামুল হক এনামের হাতকে শক্তিশালী করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন