ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কৃষিজমির মাটি কাটার অপরাধে মো. সালাউদ্দিন (২৬) নামে এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (১৩ মার্চ ২০২৬) রাতে উপজেলার সৈয়দাবাদ প্রধান সড়কের পূর্ব পাশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম।
অভিযানকালে ঘটনাস্থল থেকে মাটি ভর্তি একটি ট্রাক্টর জব্দ করা হয়। পরে অভিযুক্ত ব্যক্তি তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন। ভবিষ্যতে কৃষিজমির মাটি কাটবেন না—এ মর্মে মুচলেকা দেওয়ার শর্তে ট্রাক্টরটি ছেড়ে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম জানান, কৃষিজমি রক্ষা ও অবৈধভাবে মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কসবায় কৃষিজমির মাটি কাটায় যুবককে জরিমানা
মোঃ শরীফুল ইসলাম Follow
ব্রাহ্মণবাড়িয়া, কসবা উপজেলা প্রতিনিধি প্রকাশ : ১৪ মার্চ ২০২৬ 0 মি. | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড ভুল রিপোর্টকসবায় কৃষিজমির মাটি কাটায় যুবককে জরিমানা
ফেসবুক প্রতিক্রিয়া
লাইক এবং শেয়ার দেখুনগুগল নিউজে ফলো করুন
সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন
হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন
খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন
বিষয় : জরিমানা
আপনার মতামত লিখুন