কসবা উপজেলার ৯নং কায়েমপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে এক নির্বাচনী প্রচারণা সভা ও দলীয় অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল কায়েমপুর বটতলী বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে আলহাজ্ব মুশফিকুর রহমানের পক্ষ থেকে নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নেতা আব্দুল অদুদ মোল্লা। তিনি বলেন আমরা ধানের শীষের লোক সবাই এখন লক্ষ একটাই ধানের শীষের হয়ে কাজ করে এই ইউনিয়ন থেকে মুশফিকুর রহমানকে বিপুল ভোটে জয় লাভ করাবো ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউনিয় বিএনপির নির্বাহী সদস্য ডাক্তার দেলোয়ার হোসেন বলেন আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং তৃণমূল পর্যায়ে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে। একই সঙ্গে নির্বাচন পরিচালনায় নেতাকর্মীদের দায়িত্ব ও করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কায়েমপুর ইউনিয়ন যুবদলের নেতা মোঃ সেলিম, মোঃ হাবিব, মহশিন ভূঁইয়া।
এছাড়াও বক্তব্য রাখেন কসবা উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আমিনুল চৌধুরী এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি মোঃ হোসেন মিয়া।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ৪নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মোঃ মুন্না।
আলোচনা সভায় কায়েমপুর ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
সভা শেষে আনুষ্ঠানিকভাবে কায়েমপুর ইউনিয়ন বিএনপির নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়।
আপনার মতামত লিখুন