চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    আখাউড়া উপজেলার ৫নং মনিয়ন্দ ইউনিয়নের মিনারকোর্ট গ্রামে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মনিয়ন্দ ইউনিয়ন জামায়াতে ইসলামী-র সভাপতি ডা. আনোয়ার হোসেন-এর সভাপতিত্বে আয়োজিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-৪(কসবা–আখাউড়া) আসনের এমপি প্রার্থী মো. আতাউর রহমান সরকার

    বক্তব্যে আতাউর রহমান সরকার বলেন, সবাই মিলেমিশে একসাথে কাজ করলে একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গড়া সম্ভব। তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে সকল ধর্মের মানুষ নিরাপত্তা ও পূর্ণ স্বাধীনতার সঙ্গে নিজ নিজ ধর্ম পালন ও জীবনযাপন করতে পারবে- এমন পরিবেশ নিশ্চিত করা হবে।

    তিনি আরও বলেন, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে জামায়াতে ইসলামী-র অবস্থান হবে কঠোর ও আপসহীন। এ ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা হবে। পাশাপাশি প্রতিটি গ্রাম থেকে কয়েকজন দায়িত্বশীল সদস্য নিয়ে গ্রামভিত্তিক উন্নয়ন কমিটি গঠন করে স্থানীয় সমস্যার স্থায়ী সমাধান করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

    যুব সমাজের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষাজীবন শেষ করার পরপরই কর্মসংস্থানে যুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করা হবে, যাতে কাউকে কারও কাছে হাত পাততে না হয়। তিনি অভিযোগ করে বলেন, কিছু মহল বেকার ভাতার নামে আমাদের যুবসমাজকে অন্যের কাছে হাত পেতে দেওয়ার মতো ভিক্ষাবৃত্তির পরিকল্পনা করছে, যা জাতির আত্মমর্যাদার পরিপন্থী।

    তিনি আরও ঘোষণা দেন, ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যে আখাউড়া ও কসবা উপজেলার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর উন্নয়ন ও আধুনিকায়ন করা হবে এবং নতুন করে ৫টি অ্যাম্বুল্যান্স সংযোজন করা হবে। পাশাপাশি যুকবদের জন্য গণবিবাহের আয়োজন, এবং এলাকার রাস্তাঘাটের সংস্কার ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

    উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা জামায়াতে ইসলামী-র সহকারী সেক্রেটারি মাওলানা সানাউল্লাহ, আখাউড়া উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা রায়হান সিরাজী, মনিয়ন্দ ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শফিকুল ইসলাম, শিশু ও যুব বিভাগের সভাপতি মিজানুর রহমান মনজু, লন্ডন প্রবাসী জামিল ভূইয়া, ফজলুর হক, হেফজু ভূইয়া এবং ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামী-র সভাপতি মাওলানা মহিউদ্দিন

    উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now

    বিষয় : আখাউড়া মনিয়ন্দ

    মোঃ শরীফুল ইসলাম

    মোঃ শরীফুল ইসলাম

    ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    শনিবার, ২১ মার্চ ২০২৬

    আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত

    প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

    featured Image

    আখাউড়া উপজেলার ৫নং মনিয়ন্দ ইউনিয়নের মিনারকোর্ট গ্রামে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মনিয়ন্দ ইউনিয়ন জামায়াতে ইসলামী-র সভাপতি ডা. আনোয়ার হোসেন-এর সভাপতিত্বে আয়োজিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-৪(কসবা–আখাউড়া) আসনের এমপি প্রার্থী মো. আতাউর রহমান সরকার

    বক্তব্যে আতাউর রহমান সরকার বলেন, সবাই মিলেমিশে একসাথে কাজ করলে একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গড়া সম্ভব। তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে সকল ধর্মের মানুষ নিরাপত্তা ও পূর্ণ স্বাধীনতার সঙ্গে নিজ নিজ ধর্ম পালন ও জীবনযাপন করতে পারবে- এমন পরিবেশ নিশ্চিত করা হবে।

    তিনি আরও বলেন, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে জামায়াতে ইসলামী-র অবস্থান হবে কঠোর ও আপসহীন। এ ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা হবে। পাশাপাশি প্রতিটি গ্রাম থেকে কয়েকজন দায়িত্বশীল সদস্য নিয়ে গ্রামভিত্তিক উন্নয়ন কমিটি গঠন করে স্থানীয় সমস্যার স্থায়ী সমাধান করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

    যুব সমাজের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষাজীবন শেষ করার পরপরই কর্মসংস্থানে যুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করা হবে, যাতে কাউকে কারও কাছে হাত পাততে না হয়। তিনি অভিযোগ করে বলেন, কিছু মহল বেকার ভাতার নামে আমাদের যুবসমাজকে অন্যের কাছে হাত পেতে দেওয়ার মতো ভিক্ষাবৃত্তির পরিকল্পনা করছে, যা জাতির আত্মমর্যাদার পরিপন্থী।

    তিনি আরও ঘোষণা দেন, ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যে আখাউড়া ও কসবা উপজেলার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর উন্নয়ন ও আধুনিকায়ন করা হবে এবং নতুন করে ৫টি অ্যাম্বুল্যান্স সংযোজন করা হবে। পাশাপাশি যুকবদের জন্য গণবিবাহের আয়োজন, এবং এলাকার রাস্তাঘাটের সংস্কার ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

    উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা জামায়াতে ইসলামী-র সহকারী সেক্রেটারি মাওলানা সানাউল্লাহ, আখাউড়া উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা রায়হান সিরাজী, মনিয়ন্দ ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শফিকুল ইসলাম, শিশু ও যুব বিভাগের সভাপতি মিজানুর রহমান মনজু, লন্ডন প্রবাসী জামিল ভূইয়া, ফজলুর হক, হেফজু ভূইয়া এবং ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামী-র সভাপতি মাওলানা মহিউদ্দিন

    উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।