ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ২নং ইউনিয়নে বিএনপি-র উদ্যোগে নির্বাচনী প্রচারণা আলোচনা সভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
মেহারী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ–সহযোগী সংগঠনের আয়োজনে গতকাল রবিবার রাত ৮টায় শিমরাইল সাতপাড়া এলাকায় মেহারী ইউনিয়ন বিএনপি-র সভাপতি আব্দুল আউয়াল-এর নেতৃত্বে ও তাঁর নিজ বাড়ির উঠানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সভায় ব্রাহ্মণবাড়িয়া–৪ আসনের ধানের শীষ-এর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মুশফিকুর রহমান-এর সমর্থনে প্রচারণা চালানো হয়। সভাপতির বক্তব্যে আব্দুল আউয়াল বলেন, “সব ভেদাভেদ ভুলে গিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে। আজ থেকেই প্রতিটি পাড়া-মহল্লায় আমাদের প্রচারণা শুরু হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল আউয়াল—যুগ্ম সাধারণ সম্পাদক, কসবা উপজেলা বিএনপি ও সভাপতি, মেহারী ইউনিয়ন বিএনপি। এসময় উপস্থিত ছিলেন মেহারী ইউনিয়ন বিএনপি-র সিনিয়র সহসভাপতি কাউছার আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হান্নান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহসভাপতি মো. ইয়াছিন খানসহ যুবদল, ছাত্রদল, কৃষকদল ও শ্রমিকদল-এর নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন যুবদল নেতা অ্যাডভোকেট এমদাদুল হক জুয়েল, মাসুদ রানা, মো. সোহাগ;
ছাত্রদল নেতা মো. নজরুল ইসলাম, মেহেদী হাসান, মেহেদী হাসান সাগর, সাইফ রহমান;
কৃষকদল-এর মো. নাজিম উদ্দিন ভূঁইয়া;
শ্রমিকদল-এর সভাপতি মো. হিরন ও সাংগঠনিক সম্পাদক মো. হেলাল মিয়াসহ ইউনিয়ন-এর সর্বস্তরের সাধারণ মানুষ।
সভা শেষে ধানের শীষ-এর পক্ষে একটি গণমিছিল বের করা হয়।
আপনার মতামত লিখুন