চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরিষা চাষে উল্লেখযোগ্য সাফল্য

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় চলতি রবি মৌসুমে সরিষা চাষে উল্লেখযোগ্য সাফল্য দেখা যাচ্ছে। কম পানিনির্ভর ও লাভজনক হওয়ায় এ বছর সরিষা আবাদে কৃষকদের আগ্রহ বেড়েছে। উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে উপজেলায় মোট ৫ হাজার ৯০৮ হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে, যার মাধ্যমে প্রায় ১১ হাজার মেট্রিক টন সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে。

    উপজেলার সবকটি ইউনিয়নেই সরিষা চাষ ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে। কৃষি বিভাগ সূত্রে জানা যায়, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রায় ৪ হাজার কৃষকসহ মোট প্রায় ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত জাতের সরিষার বীজসার বিতরণ করা হয়েছে। বিতরণকৃত বীজের মধ্যে বারি সরিষা-১৪, বারি সরিষা-১৭, বারি সরিষা-২০বিনা-৯সহ বিভিন্ন উচ্চ ফলনশীল জাত রয়েছে。

    স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, আতুকুড়া গ্রামের কৃষক শেখ সোবহান বলেন, দীর্ঘদিন ধরে আমরা সরিষা চাষ করছি। এবার আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। চাপড়তলা গ্রামের কৃষক খাইরুল মিয়া বলেন, কৃষি অফিস থেকে নিয়মিত পরামর্শ পেয়েছি। বাজারে সরিষার দামও ভালো থাকায় এবছর লাভবান হওয়ার আশা করছি।

    উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন বলেন, সরিষা চাষের মাধ্যমে কৃষকরা নিজেদের ভোজ্য তেলের চাহিদা পূরণ করতে পারছেন। পাশাপাশি উদ্বৃত্ত সরিষা বিক্রি করে বাড়তি আয় হচ্ছে। এতে কৃষকরা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন এবং জাতীয় পর্যায়েও ভোজ্য তেলের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

    তিনি আরও জানান, পূর্বে অধিকাংশ কৃষক ধান চাষে নির্ভরশীল থাকলেও পর্যাপ্ত সেচ সুবিধার অভাবে চলতি মৌসুমে কম পানিনির্ভর ও লাভজনক ফসল হিসেবে সরিষার দিকে ঝুঁকছেন।

    কৃষি বিভাগ আশা করছে, ভবিষ্যতে সরিষা চাষের আওতা আরও বৃদ্ধি পেলে দেশ ভোজ্য তেল উৎপাদনে আরও স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়ে যাবে।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now

    বিষয় : নাসিরনগর

    মোঃ শরীফুল ইসলাম

    মোঃ শরীফুল ইসলাম

    ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    শনিবার, ২১ মার্চ ২০২৬

    ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরিষা চাষে উল্লেখযোগ্য সাফল্য

    প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

    featured Image

    ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় চলতি রবি মৌসুমে সরিষা চাষে উল্লেখযোগ্য সাফল্য দেখা যাচ্ছে। কম পানিনির্ভর ও লাভজনক হওয়ায় এ বছর সরিষা আবাদে কৃষকদের আগ্রহ বেড়েছে। উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে উপজেলায় মোট ৫ হাজার ৯০৮ হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে, যার মাধ্যমে প্রায় ১১ হাজার মেট্রিক টন সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে。

    উপজেলার সবকটি ইউনিয়নেই সরিষা চাষ ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে। কৃষি বিভাগ সূত্রে জানা যায়, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রায় ৪ হাজার কৃষকসহ মোট প্রায় ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত জাতের সরিষার বীজসার বিতরণ করা হয়েছে। বিতরণকৃত বীজের মধ্যে বারি সরিষা-১৪, বারি সরিষা-১৭, বারি সরিষা-২০বিনা-৯সহ বিভিন্ন উচ্চ ফলনশীল জাত রয়েছে。

    স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, আতুকুড়া গ্রামের কৃষক শেখ সোবহান বলেন, দীর্ঘদিন ধরে আমরা সরিষা চাষ করছি। এবার আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। চাপড়তলা গ্রামের কৃষক খাইরুল মিয়া বলেন, কৃষি অফিস থেকে নিয়মিত পরামর্শ পেয়েছি। বাজারে সরিষার দামও ভালো থাকায় এবছর লাভবান হওয়ার আশা করছি।

    উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন বলেন, সরিষা চাষের মাধ্যমে কৃষকরা নিজেদের ভোজ্য তেলের চাহিদা পূরণ করতে পারছেন। পাশাপাশি উদ্বৃত্ত সরিষা বিক্রি করে বাড়তি আয় হচ্ছে। এতে কৃষকরা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন এবং জাতীয় পর্যায়েও ভোজ্য তেলের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

    তিনি আরও জানান, পূর্বে অধিকাংশ কৃষক ধান চাষে নির্ভরশীল থাকলেও পর্যাপ্ত সেচ সুবিধার অভাবে চলতি মৌসুমে কম পানিনির্ভর ও লাভজনক ফসল হিসেবে সরিষার দিকে ঝুঁকছেন।

    কৃষি বিভাগ আশা করছে, ভবিষ্যতে সরিষা চাষের আওতা আরও বৃদ্ধি পেলে দেশ ভোজ্য তেল উৎপাদনে আরও স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়ে যাবে।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।