গতকাল বুধবার (২৮
জানুয়ারী) বিকেলে উপজেলা সুপার মার্কেট চত্বরে কসবা উপজেলা hye`j ও পৌর যুবদলের
উদ্যোগে এক বিশাল যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে| উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন উপজেলা ও
ওয়ার্ড থেকে হাজার হাজার যুবদলের নেতাকর্মী অংশগ্রহণ করেন|
সমাবেশে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী, বিএনপি চেয়ারপারসনের সিনিয়র উপদেষ্টা ও সচিব, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসev-আখাউড়া) আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী জননেতা
আলহাজ্ব মুশফিকুর রহমান|
বিশেষ অতিথি হিসেবে
বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদল সাবেক আহব্বায়ক নাসির উদ্দিন হাজারী,ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সহ সভাপতি ও কসবা পৌরসভা সাবেক মেয়র মুহাম্মদ ইলিয়াস, ব্রাহ্মণবাড়িয়া জেলা
বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইঞ্জি.
নাজমুল হুদা খন্দকার, ব্রাহ্মণবাড়িয়া জেলা
বিএনপি সহ ও প্রকাশনা সম্পাদক মো. ইকলিল
আজম| এছাড়াও বক্তব্য দেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা
যুবদল সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, শামীম মোল্লা|
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক
সহ-সাংগঠনিক সম্পাদক মো. তাজুল ইসলাম (ভিপি তাজুল)|
সমাবেশে সভাপতিত্ব
করেন কসবা উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূইয়া (দিপু)| অনুষ্ঠানটি সঞ্চালনা
করেন উপজেলা যুবদলের সদস্য সচিব †gvt জিয়াউল হুদা (শিপন)| প্রধান অতিথির
বক্তব্যে জননেতা মুশফিকুর রহমান বলেন,
তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে চারটি গুরুত্বপূর্ণ কাজকে অগ্রাধিকার দেবেন| সেগুলো হলো ১) বেকার
সমস্যার সমাধান, ২) স্বাস্থ্যসেবার
মান উন্নয়ন, ৩) ইমাম ও খতিবদের
সম্মাননা বৃদ্ধি, ৪) মাদক ও চোরাচালান
কঠোরভাবে প্রতিরোধ| তিনি আরও বলেন, যুব সমাজকে সঙ্গে
নিয়েই একটি সুন্দর, মাদকমুক্ত ও উন্নত
কসবা-আখাউড়া গড়ে তোলা হবে|
আপনার মতামত লিখুন