আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ে একটি ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শারমিন আক্তার জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. আব্দুর রউফ এবং জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার।
অনুষ্ঠানে কসবা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. ছামিউল ইসলাম সভাপতিত্ব করেন। কসবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিল কবির সঞ্চালনায় ছিলেন।
ব্রিফিংয়ে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের দায়িত্ব, আচরণবিধি, আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
শারমিন আক্তার জাহান বলেন, ভোটগ্রহণ কর্মকর্তাদের সততা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার ওপরই একটি গ্রহণযোগ্য নির্বাচন নির্ভর করে। তিনি সকলকে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানটি আয়োজন করে কসবা উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস, কসবা, ব্রাহ্মণবাড়িয়া।
আপনার মতামত লিখুন