চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

দরিদ্র পিতার অসুস্থ সন্তান জিদানের চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিল সিটিএল

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    দীর্ঘদিন ধরে পায়ুপথের জটিল রোগে ভুগছে ছোট্ট শিশু জিদান। দরিদ্র পিতা মো. জুয়েল-এর সীমিত আয়ে সন্তানের উন্নত চিকিৎসা চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ইতোমধ্যে সন্তানের চিকিৎসা ব্যয় নির্বাহ করতে গিয়ে পরিবারটিকে বসতভিটাও বিক্রি করতে হয়েছে। চিকিৎসকদের মতে, জিদান-এর সম্পূর্ণ চিকিৎসা সম্পন্ন করতে আরও প্রায় ৫ লক্ষ টাকা প্রয়োজন।

    মানবিক এই বিষয়টি জানতে পেরে বরাবরের মতো সহযোগিতার হাত বাড়িয়ে দেয় অগ্রগামী সাহিত্য সংগঠন সিটিএল। দীর্ঘদিন ধরে সংগঠনটি বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে।

    গত বৃহস্পতিবার অসুস্থ শিশু জিদান-এর বাড়িতে উপস্থিত হন সিটিএল-এর সদস্যবৃন্দ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিটিএল-এর প্রতিষ্ঠাতা সভাপতি মো. আসফাতুল হোসেন ভূইয়া এলমান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. তসলিম মিয়া, অধ্যক্ষ, কসবা মহিলা কলেজ

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. সিরাজুল ইসলাম (যুব বিষয়ক সম্পাদক), মো. বশির আহমেদ (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মো. আলা উদ্দিন, মো. কামাল হোসেন এবং মাওলানা মো. আক্কাস আলী, ইমাম, শাহপুর উত্তর পাড়া জামে মসজিদ

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. শাহাদাত হোসেন, প্রধান শিক্ষক, সৈয়দাবাদ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এ সময় উপস্থিত সকলের সম্মিলিত উদ্যোগে সংগৃহীত নগদ অর্থ অসুস্থ শিশু জিদান-এর পিতার হাতে তুলে দেন সিটিএল-এর প্রতিষ্ঠাতা সভাপতি মো. আসফাতুল হোসেন ভূইয়া এলমান

    অনুষ্ঠানে প্রধান অতিথিবিশেষ অতিথিবৃন্দ দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রবাসীহৃদয়বান মানুষের প্রতি আহ্বান জানান, যেন ছোট্ট জিদান-এর চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়।

    এছাড়াও আয়োজকরা জানান, দর্শক ও পাঠকরাও চাইলে এই অসহায় শিশুর চিকিৎসা ব্যয়ে সহায়তা করতে পারেন।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now

    বিষয় : দরিদ্র পরিবার

    মোঃ শরীফুল ইসলাম

    মোঃ শরীফুল ইসলাম

    ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    সোমবার, ২৩ মার্চ ২০২৬

    দরিদ্র পিতার অসুস্থ সন্তান জিদানের চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিল সিটিএল

    প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

    featured Image

    দীর্ঘদিন ধরে পায়ুপথের জটিল রোগে ভুগছে ছোট্ট শিশু জিদান। দরিদ্র পিতা মো. জুয়েল-এর সীমিত আয়ে সন্তানের উন্নত চিকিৎসা চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ইতোমধ্যে সন্তানের চিকিৎসা ব্যয় নির্বাহ করতে গিয়ে পরিবারটিকে বসতভিটাও বিক্রি করতে হয়েছে। চিকিৎসকদের মতে, জিদান-এর সম্পূর্ণ চিকিৎসা সম্পন্ন করতে আরও প্রায় ৫ লক্ষ টাকা প্রয়োজন।

    মানবিক এই বিষয়টি জানতে পেরে বরাবরের মতো সহযোগিতার হাত বাড়িয়ে দেয় অগ্রগামী সাহিত্য সংগঠন সিটিএল। দীর্ঘদিন ধরে সংগঠনটি বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে।

    গত বৃহস্পতিবার অসুস্থ শিশু জিদান-এর বাড়িতে উপস্থিত হন সিটিএল-এর সদস্যবৃন্দ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিটিএল-এর প্রতিষ্ঠাতা সভাপতি মো. আসফাতুল হোসেন ভূইয়া এলমান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. তসলিম মিয়া, অধ্যক্ষ, কসবা মহিলা কলেজ

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. সিরাজুল ইসলাম (যুব বিষয়ক সম্পাদক), মো. বশির আহমেদ (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মো. আলা উদ্দিন, মো. কামাল হোসেন এবং মাওলানা মো. আক্কাস আলী, ইমাম, শাহপুর উত্তর পাড়া জামে মসজিদ

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. শাহাদাত হোসেন, প্রধান শিক্ষক, সৈয়দাবাদ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এ সময় উপস্থিত সকলের সম্মিলিত উদ্যোগে সংগৃহীত নগদ অর্থ অসুস্থ শিশু জিদান-এর পিতার হাতে তুলে দেন সিটিএল-এর প্রতিষ্ঠাতা সভাপতি মো. আসফাতুল হোসেন ভূইয়া এলমান

    অনুষ্ঠানে প্রধান অতিথিবিশেষ অতিথিবৃন্দ দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রবাসীহৃদয়বান মানুষের প্রতি আহ্বান জানান, যেন ছোট্ট জিদান-এর চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়।

    এছাড়াও আয়োজকরা জানান, দর্শক ও পাঠকরাও চাইলে এই অসহায় শিশুর চিকিৎসা ব্যয়ে সহায়তা করতে পারেন।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।