গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) সকালে কসবা সরকারি বালক উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শারমিন আক্তার জাহান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কোনো প্রকার প্রশ্নবিদ্ধ করা যাবে না, কোনো দলকে প্রধান্য দেওয়া যাবে না, এবং সুস্থ, সুন্দর ভোট হতে সকলকে এবং আইন শৃংখলা বাহিনী সহ প্রিসাইডিং কর্মকর্তাদের কে দায়িত্বশীল হতে হবে। কেউ যদি নির্বাচন কে প্রশ্নবিদ্ধ করতে চায় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফ, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার ও কসবা ক্যাম্প কমান্ডার মেজর জুলফিকার শওকত মর্তুজা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ ছামিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানজিল কবির।
আপনার মতামত লিখুন