টাঙ্গাইলের কালিহাতীতে বাগুটিয়া এলাকায় অবস্থিত কেন্দ্রীয় সাধু সংঘের সাধুর ধামে পবিত্র মাহে রমজানুল মোবারক ও মাসিক সাধু পূর্ণিমা উপলক্ষে আধ্যাত্মিক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ মার্চ ) বিকেল ৩ টা থেকে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমী-এর টাঙ্গাইল জেলার কালচারাল অফিসার সৈয়দা শাহীন আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজম,বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার নায়েবে আমির অধ্যাপক আব্দুর রাজ্জাক, সাবেক ছাত্রনেতা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক উপজেলা বিএনপির নেতা মোজাম্মেল হক হিরো,সাবেক ছাত্রনেতা সাবেক উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ এস এম এ খালিদ হোসেন,উপজেলা কৃষকদলের সভাপতি শাফিউর রহমান খান সাফি,টাঙ্গাইল জেলা বাউল সমিতির সভাপতি সুনীল সরকার ও সাধারণ সম্পাদক জসিম সরকার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাধু সংঘের নির্বাহী সভাপতি গোবিন্দ সাহা ও সাধু পরিষদের নির্বাহী সভাপতি বিজন ভট্টাচার্য।
উপস্থিত ছিলেন,জেলা সাংবাদিক সংস্থা ইউনিটির সভাপতি মাসুদুর রহমান মিলন, কালিহাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন,সাবেক সভাপতি তারেক আহমেদ ও গৌরাঙ্গ বিশ্বাস , সাবেক যুগ্ম সম্পাদক
সোহেল রানা, সাংবাদিক শুভ্র মজুমদার ও বিপ্লব সরকার প্রমুখ।
সভাপতিত্ব করেন,কেন্দ্রীয় সাধু সংঘের সভাপতি হরি মহল পাল। সঞ্চালনায় ছিলেন সাধু দুলাল মাস্টার ও রেজাউল করিম তালুকদার।
আলোচনার মূল বক্তব্য,আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য, মানবকল্যাণ, সাম্প্রদায়িক সম্প্রীতি ও আধ্যাত্মিক চেতনা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।
তারা বলেন, রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস, আর সাধু পূর্ণিমা মানবতার বন্ধনকে আরও সুদৃঢ় করে। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন ধর্ম-বর্ণের সাধু, গুরু, বৈষ্ণব, বাউল, ফকির ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ আয়োজনকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়।
আপনার মতামত লিখুন