চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ রাত্রি, প্রিয় পাঠক!

প্রশাসনের অভিযানে কালাইয়ে অবৈধ মাটি বিক্রি বন্ধ, জরিমানা গুনলেন ছাত্রদল নেতা

জয়পুরহাট কালাইয়ে সরকারী পুকুরে মাটি বানিজ্য

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    জয়পুরহাটের কালাই উপজেলায় সরকারি পুকুর লিজ নিয়ে সংস্কারের নামে অবৈধভাবে মাটি বিক্রির অভিযোগে নাজেবুর রহমান সুইট নামে এক ছাত্রদল নেতাকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

    সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে অভিযান পরিচালনা করেন কালাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা। অভিযুক্ত নাজেবুর রহমান সুইট কালাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত।

    স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস ধরে সরকারি পুকুরটি সংস্কারের কথা বলে মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে আসছিলেন তিনি। এর আগে অবৈধভাবে মাটি বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে পুকুরটির খননকাজ বন্ধ করে দিয়েছিলেন তৎকালীন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার রহমান। সে সময় মাটি পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক্টর ও দুটি ভ্যান জব্দ করা হয়।

    তবে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অভিযুক্ত ব্যক্তি পুনরায় মাটি কাটা ও বিক্রি কার্যক্রম চালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

    এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, পুকুর খননের নামে অতিরিক্ত মাটি বিক্রির ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। পাশাপাশি ভারী ট্রাক্টর চলাচলের কারণে এলাকার রাস্তাঘাট নষ্ট হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই এসব সড়কে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে বলে জানান তারা।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা বলেন, সরকারি পুকুরে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির অপরাধে নাজেবুর রহমান সুইটকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now

    বিষয় : জয়পুরহাট

    মোঃ আল আমিন

    মোঃ আল আমিন

    প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

    প্রশাসনের অভিযানে কালাইয়ে অবৈধ মাটি বিক্রি বন্ধ, জরিমানা গুনলেন ছাত্রদল নেতা

    প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

    featured Image

    জয়পুরহাটের কালাই উপজেলায় সরকারি পুকুর লিজ নিয়ে সংস্কারের নামে অবৈধভাবে মাটি বিক্রির অভিযোগে নাজেবুর রহমান সুইট নামে এক ছাত্রদল নেতাকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

    সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে অভিযান পরিচালনা করেন কালাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা। অভিযুক্ত নাজেবুর রহমান সুইট কালাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত।

    স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস ধরে সরকারি পুকুরটি সংস্কারের কথা বলে মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে আসছিলেন তিনি। এর আগে অবৈধভাবে মাটি বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে পুকুরটির খননকাজ বন্ধ করে দিয়েছিলেন তৎকালীন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার রহমান। সে সময় মাটি পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক্টর ও দুটি ভ্যান জব্দ করা হয়।

    তবে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অভিযুক্ত ব্যক্তি পুনরায় মাটি কাটা ও বিক্রি কার্যক্রম চালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

    এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, পুকুর খননের নামে অতিরিক্ত মাটি বিক্রির ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। পাশাপাশি ভারী ট্রাক্টর চলাচলের কারণে এলাকার রাস্তাঘাট নষ্ট হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই এসব সড়কে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে বলে জানান তারা।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা বলেন, সরকারি পুকুরে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির অপরাধে নাজেবুর রহমান সুইটকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।