চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ রাত্রি, প্রিয় পাঠক!

রাণীশংকৈলে যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা এলাকায় পবিত্র রমজান মাসের ১৩তম রোজা উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–এর আত্মার মাগফিরাত কামনা এবং দেশের বর্তমান সরকারের সফলতা প্রত্যাশায় এ আয়োজন করে যুবদল।

    মঙ্গলবার (৩ তারিখ) বিকেলে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল–এর এ কর্মসূচি রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এতে জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা যুবদলের আহ্বায়ক আবু হানিফ মুক্তা, সদস্য সচিব জাহিদ, রাণীশংকৈল উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ, পৌর বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহাজান আলী ও সাধারণ সম্পাদক মহসিন আলী। এছাড়া উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আওলাদ, পৌর যুবদলের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মমিন ও সাংগঠনিক সম্পাদক মুক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সভাপতি শামীম সুমন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম আক্তার। দোয়া মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।

    আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রমজানের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরা এবং দলীয় ঐক্য আরও সুদৃঢ় করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক

    বিষয় : বিএনপি

    আপনার মতামত লিখুন

    চ্যানেল এ

    মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

    রাণীশংকৈলে যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

    প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

    featured Image

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা এলাকায় পবিত্র রমজান মাসের ১৩তম রোজা উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–এর আত্মার মাগফিরাত কামনা এবং দেশের বর্তমান সরকারের সফলতা প্রত্যাশায় এ আয়োজন করে যুবদল।

    মঙ্গলবার (৩ তারিখ) বিকেলে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল–এর এ কর্মসূচি রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এতে জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা যুবদলের আহ্বায়ক আবু হানিফ মুক্তা, সদস্য সচিব জাহিদ, রাণীশংকৈল উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ, পৌর বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহাজান আলী ও সাধারণ সম্পাদক মহসিন আলী। এছাড়া উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আওলাদ, পৌর যুবদলের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মমিন ও সাংগঠনিক সম্পাদক মুক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সভাপতি শামীম সুমন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম আক্তার। দোয়া মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।

    আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রমজানের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরা এবং দলীয় ঐক্য আরও সুদৃঢ় করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।