মানবতার সেবায় নিবেদিত স্বেচ্ছাসেবী সংগঠন জুলাই শহীদ উমর ফারুক ব্লাড ডোনার সোসাইটির উদ্যোগে নেত্রকোনার দুর্গাপুরে শহীদ উমর ফারুকসহ সকল শহীদদের স্মরণে এক হৃদয়স্পর্শী ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করা, শহীদদের আত্মত্যাগের স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং মানুষের কল্যাণে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করাই এই আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি মানবতার সেবায় রক্তদানের গুরুত্ব ও সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোকপাত করবেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
সংগঠনের উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন আল ইমরান সম্রাট গনি সদস্য সচিব পৌর যুবদল ও আব্দুল গনি, সানি ডালি। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কামরুজ্জামান রাজু। সহ-সভাপতি আশিক ইলাহি, অর্থ সম্পাদক শাহিন আলম, সাংগঠনিক সম্পাদক আল আমিন শেখ লাবিব, যুব বিষয়ক সম্পাদক রাতুল খান রুদ্র এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক মারুফ হাসান তারিফসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানের কার্যক্রম পরিচালনা করেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক আবু সিদ্দিক রুক্কু, টোকন সরকার, আব্দুল মজিদসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকরা জানান, শহীদদের স্মরণে এই আয়োজন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; বরং এটি মানবতার সেবায় ঐক্যবদ্ধ হওয়ার এক অনুপ্রেরণার প্ল্যাটফর্ম। সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এই ইফতার, দোয়া ও মাহফিলে অংশগ্রহণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও মানবকল্যাণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, সংগঠনটি দীর্ঘদিন ধরে রক্তদান কার্যক্রমসহ বিভিন্ন মানবিক উদ্যোগের মাধ্যমে এলাকায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।
আপনার মতামত লিখুন