আখাউড়ায় তিতাস নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে দুটি ড্রেজার মেশিন বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার উপজেলার বনগজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তিতাস নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় ঘটনাস্থলে অভিযান চালিয়ে ২টি ড্রেজার মেশিন বিনষ্ট করা হয় এবং প্রায় ১ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়।
তবে অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া না যাওয়ায় কাউকে অর্থদণ্ড বা কারাদণ্ড প্রদান করা সম্ভব হয়নি।
আপনার মতামত লিখুন