চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

কসবায় অটোরিকশা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার, গ্রেফতার ১

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকবিরোধী অভিযানে একটি অটোরিকশা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করেছে পুলিশ। 

    এ সময় এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৫ মার্চ ২০২৬) বিকেল ৩টা ১০ মিনিটে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানার নির্দেশনায় এসআই (নিরস্র) মোহাম্মদ ফারুক হোসেনের নেতৃত্বে এএসআই (নিরস্র) উজ্জ্বল আকন্দসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার জাজিসার পূর্বপাড়া এলাকা থেকে একটি অটোরিকশাসহ মো. শরীফ মিয়া (২৩) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়। 

    গ্রেফতার শরীফ মিয়া জাজিসার স্কুলপাড়া এলাকার মৃত মাসুম মিয়ার ছেলে। পুলিশ জানায়, অভিযানের সময় অটোরিকশায় থাকা আরও তিনজন মাদককারবারি পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ঘটনাস্থল থেকে গ্রেফতারকৃত আসামি ও পলাতক ব্যক্তিদের ফেলে যাওয়া মোট ৯৮ বোতল মাদক উদ্ধার করা হয়। এর মধ্যে ৫৮ বোতল ভারতীয় মদ এবং ৪০ বোতল বিয়ার রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই জব্দ করা হয়েছে। এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now

    বিষয় : মাদকবিরোধী অভিযান

    মোঃ শরীফুল ইসলাম

    মোঃ শরীফুল ইসলাম

    ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    সোমবার, ১৬ মার্চ ২০২৬

    কসবায় অটোরিকশা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার, গ্রেফতার ১

    প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

    featured Image

    ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকবিরোধী অভিযানে একটি অটোরিকশা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করেছে পুলিশ। 

    এ সময় এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৫ মার্চ ২০২৬) বিকেল ৩টা ১০ মিনিটে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানার নির্দেশনায় এসআই (নিরস্র) মোহাম্মদ ফারুক হোসেনের নেতৃত্বে এএসআই (নিরস্র) উজ্জ্বল আকন্দসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার জাজিসার পূর্বপাড়া এলাকা থেকে একটি অটোরিকশাসহ মো. শরীফ মিয়া (২৩) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়। 

    গ্রেফতার শরীফ মিয়া জাজিসার স্কুলপাড়া এলাকার মৃত মাসুম মিয়ার ছেলে। পুলিশ জানায়, অভিযানের সময় অটোরিকশায় থাকা আরও তিনজন মাদককারবারি পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ঘটনাস্থল থেকে গ্রেফতারকৃত আসামি ও পলাতক ব্যক্তিদের ফেলে যাওয়া মোট ৯৮ বোতল মাদক উদ্ধার করা হয়। এর মধ্যে ৫৮ বোতল ভারতীয় মদ এবং ৪০ বোতল বিয়ার রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই জব্দ করা হয়েছে। এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।